• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকদের ধর্মঘট

ঝালকাঠি জেলা প্রতিনিধি / ৬ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২৬

ঝালকাঠিতে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন হ্যান্ডেলিং শ্রমিকরা। শনিবার সকাল থেকে জাহাজ থেকে বিভিন্ন ধরনের মনোহারি পণ্য আড়তে ওঠানো-নামানোর কাজ বন্ধ হয়ে যায়। ঝালকাঠি হ্যান্ডেলিং শ্রমিক ফেডারেশনের শ্রমিকরা জানান, বর্তমানে তারা দৈনিক প্রায় ৮০০ টাকা আয় করলেও বিভিন্ন খরচ বাদ দিয়ে হাতে থাকে মাত্র ৫০০ টাকা। বর্তমান বাজার পরিস্থিতিতে এই আয় দিয়ে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে।

শ্রমিকদের দাবি, ৫০ কেজি ওজনের ছোট বস্তা আমদানির ক্ষেত্রে জাহাজ থেকে গুদামে তোলার জন্য (আমদানি) ১০ টাকা এবং ডেলিভারির জন্য ১২ টাকা হারে পারিশ্রমিক নির্ধারণ করতে হবে।

শ্রমিকরা আরও জানান, গত প্রায় ৯ মাস ধরে তারা এই দাবি জানিয়ে আসছেন। তবে স্থানীয় সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর অনুরোধে ঈদুল আজহা পর্যন্ত তারা কর্মসূচি স্থগিত রেখেছিলেন। দাবি পূরণ না হওয়ায় শনিবার থেকে ধর্মঘট শুরু করেছেন তারা।

এদিকে ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন বিভিন্ন উপজেলা থেকে আসা পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা। রাজাপুর থেকে পণ্য পরিবহনের জন্য আসা এক পিকআপ চালক জানান, সকালে ঝালকাঠিতে এসে দেখেন শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। ফলে জাহাজ থেকে কোনো পণ্য খালাস বা পরিবহন করা হচ্ছে না। এতে তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।

ধর্মঘটের কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং দ্রুত সমস্যার সমাধান না হলে পণ্য সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/