• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ ‎লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ ‎নিরাপদ সড়কের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলার সংঘর্ষে ববি শিক্ষার্থী ইয়াসিনসহ নিহত ৩, জাতীয় ছাত্রশক্তির শোক দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ, ববি শিক্ষার্থী সহ নিহত ২

ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

এইচ আর সুমন, ভোলা প্রতিনিধি / ৬৭ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩১ মে, ২০২৬

ঈদ শেষে যাত্রীদের নিরাপদ কর্মস্থল ফেরা নিশ্চিত করতে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ভোলার ইলিশা ঘাটে ঝটিকা সফর করেছেন। রোববার (৩১ মে) দুপুরে এ সফরে যান তিনি। এসময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলারক্ষা বাহিনীকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, যে জায়গাগুলো নৌপথে অধিক সংখ্যক মানুষ চলাচল করে প্রত্যেকটি ঘটে আমরা গিয়েছি, এটা আমাদের দায়িত্ব। মানুষগুলোকে নিরাপদে আমরা বাড়িতে পৌঁছে দিয়েছি, আবার যাতে পুনরায় যার যার কর্মস্থলে গিয়ে নিরাপদে যোগ দেওয়ানো যায় সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। আর এ জন্যই আমাদের ঘাটগুলোতে আসা।

তিনি বলেন,  আমরা যখন যাই তখন ছোটখাটো ভুলত্রুটিগুলো আমাদের চোখ পড়ে। আমরা নিজেরা সেগুলো ঠিক করার চেষ্টা করি। আমরা মানুষকে কথা দিয়েছি নিরাপদে প্রিয়জনের কাছে যাবে, আবার নিরাপদে ফেরত যাবে। আর সেই জায়গাটি আমরা ভালোভাবে শেষ করতে পারছি। এটাই আমাদের কাম্য। এসময় অবৈধ নৌযান বন্ধ করে প্রয়োজন অনুযায়ী নৌযান বরাদ্দ দেয়ার কথা জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রীর সফরকালে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান, পুলিশ, নৌপুলিশ, কোস্ট গার্ড, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিটিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/