• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সাতদিনের সময় শেষে নগরীতে অবৈধ দখল উচ্ছেদ শুরু বরিশালে ইলিশ থাকলেও দাম আকাশ ছোয়া গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে পতিত আ.লীগের পথে হাটলো বিএনপি মেহেন্দিগঞ্জে নদী ভাঙ্গন রোধ প্রকল্পের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযান, ইয়াবা সহ ২ যুবককে গ্রেফতার ইউজিভি বিজনেস ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি ইব্রাহিম ও সম্পাদক আবির মেহেন্দিগঞ্জে বিপুল পরিমাণ জাটকা সহ ট্রলার ও জাল জব্দ, মাছ বিতরণে তালবাহানার অভিযোগ ববিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় শিক্ষার্থীকে বহিষ্কার,স্টাফদের মারধর শিক্ষার্থীর আজ হিরনের ১২ তম মৃত্যু বার্ষিকী বরিশালে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

এই প্রথম হাতপাখার জয়

বরগুনা প্রতিনিধি / ১৫১ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

দীর্ঘ ১৮ বছর পর সংসদ নির্বাচনে জয়ের মুখ দেখল হাতপাখা প্রতীক। অনানুষ্ঠানিক ফলাফলে চার হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী অলি উল্লাহ জয়ী হয়েছেন। মাওলানা হোসাইন মোহাম্মদ অলি উল্লাহ গোটা দ‌ক্ষিনাঞ্চ‌লে

কেওড়াবুনিয়ার পীর না‌মে প‌রি‌চিত।

বরগুনার এই আসনেই প্রথমবার হাতপাখা প্রতীকের কোনো প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হলেন। শুধু তা-ই নয়, ২৫৩টি আসনের মধ্যে এটিই একমাত্র আসন যেখানে ইসলামী আন্দোলনের প্রার্থী জয় পেলেন। ২০০৮ সালের পর এই প্রথম দলটির কোনো প্রার্থীর সংসদে যা‌চ্ছে।

দলটির সূচনা হয়েছিল ১৯৮৭ সালের ১৩ মার্চ। সে সময় বিভিন্ন ইসলামি ব্যক্তিত্ব ও সংগঠনের যৌথ উদ্যোগে ইসলামি শাসনতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে একটি ইস্যুভিত্তিক আন্দোলন হিসেবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জন্ম।

পরবর্তীকালে মতভেদ ও বিভক্তির প্রেক্ষাপটে এটি পীর সাহেব চরমোনাই সৈয়দ ফজলুল করিমের নেতৃত্বে একটি পৃথক রাজনৈতিক দলে রূপ নেয়। ১৯৯১ সাল থেকে দলটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে সক্রিয় হয়।

এরপর ২০০৮ সালে নাম পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে নির্বাচন কমিশনে নিবন্ধিত হয় এবং হাতপাখা প্রতীক পায়।
এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। তবে অনানুষ্ঠানিক ফলই বলে দিচ্ছে, বরগুনা-১ আসনে লেখা হয়ে গেছে নতুন রাজনৈতিক ইতিহাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/