• বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
সিসিটিভি’র আওতায় থাকছে ভোটকেন্দ্র : কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম নিরাপত্তার চাদরে বরিশাল, তবুও শঙ্কা কাটছে না প্রার্থীদের ইসলামের পক্ষে একটাই ভোটের বাক্স, সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশের: রেজাউল করীম ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থী ইলেন ভুট্টোকে সমর্থন দিল জাতীয় পার্টি বরিশালের ছয়টি আসনে ধানের শীষের ছয়জন প্রার্থীর বিরুদ্ধে ৩০ প্রার্থীর প্রতিদ্বন্ধিতা আবুল খায়ের বিজয়ী হলে সকলের মুখে হাসি ফুঁটবে: চরমোনাই পীর নির্বাচনী এলাকায় অননুমোদিত ব্যক্তিদের অবস্থান নিষিদ্ধ জালিয়াতির ইচ্ছে থাকলেই কেবল এমন সিদ্ধান্ত নেয়া যায়: হাসনাত আব্দুল্লাহ ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন — মুফতী ফয়জুল করীম

সিসিটিভি’র আওতায় থাকছে ভোটকেন্দ্র : কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

স্টাফ রিপোর্টার / ১৯ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঢেলে সাজানো হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরিশাল-১ আসনের গৌরনদী উপজেলার ৬৯ ভোট কেন্দ্রের মধ্যে অধিকাংশ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

যে কারনে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

ইতোমধ্যে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানোর কাজ শুরু হয়েছে।

এরপূর্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক প্রস্তুতি যাচাইয়ে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

পরিদর্শনকালে তিনি কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, ভোটগ্রহণের পরিবেশ ও প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি পর্যালোচনা করেছেন।

গৌরনদী উপজেলার সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম জানিয়েছেন, গৌরনদী উপজেলার ৬৯টি ভোট কেন্দ্রের ৩৬৯টি কক্ষে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

পরিস্থিতি বিবেচনায় আমরা ইতোমধ্যে প্রতিটি ভোটকেন্দ্র ও ভোটকক্ষকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি।

ভোটের আগে কিংবা পরে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহনে আমরা বদ্ধপরিকর।

উল্লেখ্য, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে মোট ১২৯টি কেন্দ্রের ৭১০টি কক্ষে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

এরমধ্যে গৌরনদীতে ভোটকেন্দ্রের সংখ্যা ৬৯টি, ভোটকক্ষ ৩৬৯টি এবং আগৈলঝাড়ায় ভোটকেন্দ্রের সংখ্যা ৬০টি, ভোটকক্ষের সংখ্যা ৩৪১টি।

গৌরনদী উপজেলার মোট ভোটার ১ লাখ ৮৬ হাজার ৬৯৪ জন, পুরুষ ভোটার ৯৪ হাজার ৩১৭ জন, নারী ভোটার ৯২ হাজার ৩৭৭ জন।

আগৈলঝাড়া উপজেলার মোট ভোটার ১ লাখ ৪১ হাজার ৫০৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৪৬ জন এবং নারী ভোটার ৭০ হাজার ৪৫৯ জন।

দুই উপজেলার মোট ভোটার ৩ লাখ ২৮ হাজার ১৯৯ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/