• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা

ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে দুর্নীতি ও দুঃশাসনকে কবর দিতে হবে :  আবুল খায়ের

আরাফাত বেপারী, হিজলা / ২২৯ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে বাংলাদেশ থেকে দুর্নীতি ও দুঃশাসনকে কবর দিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব বরিশাল ৪ ( হিজলা, মেহেন্দিগঞ্জ , কাজির ) আসনের হাত পাখার প্রার্থী মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের।

আজ রোজ শনিবার, সকাল ১০ টায়,এমদাদুল উলূম ইসলামীয়া মাদ্রাসা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মীসভায় তিনি বলেন, সাম্য মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু বিজয়ের ৫৪ বছর পরেও এদেশের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত। দেশের জনগণ এখনো শোষণ বঞ্চনার শিকার। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের করাল গ্রাসে নিমজ্জিত। এমতাবস্থায় আগামীর বাংলা বৈষম্যহীন বাংলা, শোষণ বঞ্চনা মুক্ত বাংলা ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে বাংলাদেশ থেকে দুর্নীতি ও দুঃশাসনকে কবর দিতে হবে।

তিনি আরো বলেন ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে হলে, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হবে। এজন্য সকলকে একযোগে মিলেমিশে কাজ করতে হবে।
পরিশেষে স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী, পথচারী ও জনতার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ।

এ সময় উপস্থিত ছিলেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ মুজাম্মেল হোসেন, সেক্রেটারি আব্দুল্লাহ বিন কালাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার সভাপতি কে এম মাহফুজ, ছাত্র আন্দোলনের সভাপতি মোস্তফা নোমানিসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/