• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

এ সময়ের চাওয়া

শামসুদ দোহা তালুকদার / ১৫৩ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

 

সারা দেশের মানুষ তাকিয়ে আছে সুন্দর একটি সিদ্ধান্তের জন্য। এ সিদ্ধান্তটা হতে হবে ইনসাফ বান্ধব। ইনসাফ ও ন্যায্যতার দাবি পরিপালন না হলে জটিল পরিস্থিতির উদ্ভব হতে পারে। যা নির্বাচনে কাঙ্খিত ফলাফলের ক্ষেত্রে আদৌ সহায়ক হবেনা।

সমঝোতা বলতে যা বুঝায়, তা ই ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ন্যায্যতা। ইসলামী আন্দোলন পরিচালিত হয় আদর্শকে সামনে রেখে।

সত্য ও ন্যায় নিষ্ঠা আমাদের পূঁজি। আমাদের নেতাদ্বয় স্পষ্টভাষী। গোঁজামিলের রাজনীতিতে নাই। গোঁজামিল কী তা তাঁরা বুঝেন না, জানেন না। নিজেদের মতো অন্যদেরকেও মনে করেন বিধায় একটা সঙ্কট তৈরি হয়েছে। আশাকরি এ সঙ্কট কেটে যাবে।

আমরা এখনো আশাবাদী। দেশের মানুষ যা চায়, তার সাথে ইসলামী আন্দোলন একাত্ম, এক পরান। এটাকে নস্যাৎ করা ঠিক হবেনা।

মানুষ ইসলামী শক্তির যৌথতা দেখতে চায় আগামী নির্বাচনে। একই গাঁথুনির মধ্যে থাকলেও কিছুটা দূরত্ব তৈরী হয়েছে সাম্প্রতিক সময়ে। এটা কমিয়ে আনতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে আন্তরিক প্রয়াস চলছে।

আমাদের আমীর জটিলহীন মানুষ। কোন জটিলতা নিজে পয়দা করেননা, অন্যরা করুক তাও চান না। এতে তিনি কষ্ট পান।

জাতির বৃহত্তর স্বার্থে তিনি যারপর নাই ছাড় দিতে প্রস্তুত; স্বীয় শায়খ প্রদত্ত আদেশ-নির্দেশ পালনে মরিয়া‌ থাকে অনুসারীরা।

আশাকরি কাউন্টার পার্ট-এর চিন্তা চেতনা ভিন্ন হবেনা। উভয় তরফে ছাড় করার মানসিকতা তৈরি হোক- মহান আল্লাহ তায়ালার কাছে এটাই আমাদের কায়মনো প্রার্থনা হোক।

দোহাভাই| ০৭০১২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/