• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি

আসাদুল আলম নাঈম / ১২৯ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মাহমুদিয়ার মুহতামিম, দেশের বরেণ্য আলেম ও বিশিষ্ট দ্বীনি ব্যক্তিত্ব আল্লামা ওবাইদুর রহমান মাহবুব হুজুর অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় তাঁর এনজিওগ্রাম করা হবে। প্রয়োজন অনুযায়ী একই সময়ে তাঁর হার্টে রিং (স্টেন্ট) স্থাপন করার প্রক্রিয়াও সম্পন্ন করা হবে।

 

আল্লামা ওবাইদুর রহমান মাহবুবের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর অসংখ্য ছাত্র, ভক্ত, শুভাকাঙ্ক্ষী, আহবাব ও দ্বীনি অনুরাগীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা তাঁর অগণিত ছাত্র ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন।

 

জামিয়ার মুঈনে মুহতামিম মুফতি নেছারুদ্দীন কাসেমী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আল্লামা ওবাইদুর রহমান মাহবুব বর্তমানে রাজধানীর ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় তাঁর এনজিওগ্রাম এবং প্রয়োজন অনুযায়ী হার্টে রিং স্থাপনের চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

 

চিকিৎসাধীন অবস্থায় আল্লামা ওবাইদুর রহমান মাহবুব দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া কামনা করেছেন। বিশেষ করে দেশ-বিদেশে অবস্থানরত তাঁর অসংখ্য ছাত্র, আহবাব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তিনি খাস দোয়ার আবেদন জানিয়েছেন।

 

আল্লামা ওবাইদুর রহমান মাহবুব শুধু একজন মাদ্রাসা শিক্ষাবিদ বা মুহতামিম নন; তিনি দক্ষিণবঙ্গের মানুষের কাছে দীর্ঘদিনের পরিচিত ও শ্রদ্ধেয় একজন দ্বীনি মুরুব্বি। ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া মাহমুদিয়ার কর্ণধার হিসেবে তিনি দ্বীনি শিক্ষা, আদর্শিক মানুষ গঠন এবং ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

 

দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তাঁর কাছে নিয়মিতভাবে দ্বীনি পরামর্শ, নসিহত ও দিকনির্দেশনা নিতে মানুষ আসেন। দীর্ঘদিন ধরে তিনি এ অঞ্চলের সাধারণ মানুষের আধ্যাত্মিক রাহবার ও দ্বীনি মুরুব্বি হিসেবে বিশেষ সম্মান ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

 

দেশের কওমি অঙ্গনেও তাঁর রয়েছে ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা। তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এবং আল-হাইআতুল উলিয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর খাস কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের কওমি মাদ্রাসা শিক্ষা ও দ্বীনি অঙ্গনের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে তাঁর অভিজ্ঞতা ও পরামর্শ বিশেষভাবে মূল্যায়িত হয়ে থাকে।

 

তাঁর অসুস্থতার সংবাদে জামিয়া ইসলামিয়া মাহমুদিয়ার শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র, আলেম-ওলামা এবং স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর দ্রুত সুস্থতা কামনা করে অনেকে দোয়া ও শুভকামনা জানাচ্ছেন।

 

তার ছাত্র আসাদুল আলম নাঈম, জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগরের সাবেক যুগ্ম আহবায়ক বলেন, আল্লামা ওবাইদুর রহমান মাহবুবের মতো একজন প্রবীণ ও অভিজ্ঞ আলেমের সুস্থতা শুধু তাঁর পরিবারের জন্য নয়, বরং তাঁর সঙ্গে সংশ্লিষ্ট অসংখ্য ছাত্র, শিক্ষক, আলেম-ওলামা ও সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

এদিকে তাঁর চিকিৎসা নির্বিঘ্নে সম্পন্ন হওয়া এবং দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে বিশেষভাবে দোয়ার আহ্বান জানানো হয়েছে।

 

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, মহান আল্লাহর রহমতে আল্লামা ওবাইদুর রহমান মাহবুব দ্রুত সুস্থ হয়ে আবারও তাঁর প্রিয় জামিয়া, ছাত্র-শিক্ষক এবং সাধারণ মানুষের মাঝে ফিরে আসবেন।

 

আল্লাহ তাআলা দেশের এই প্রবীণ ও বরেণ্য আলেমকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করুন, তাঁর চিকিৎসা সফল করুন এবং তাঁকে দীর্ঘ নেক হায়াত দান করুন—আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/