• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম।

ফয়জুল করীমের ব্যাংকে আছে ১১৭৬ টাকা, স্ত্রীর কাছে ১৮৭ ভরি স্বর্ণালংকার

দর্পন ডেস্ক / ১৯৫ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

বরিশাল-৫ (সিটি–সদর) ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়খ চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম তার নির্বাচনী হলফনামায় স্ত্রীসহ নিজের সম্পদের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। হলফনামা অনুযায়ী, তার স্ত্রীর কাছে রয়েছে ১৮৭ ভরি স্বর্ণালংকার, যা উপহার হিসেবে পাওয়া বলে উল্লেখ করা হয়েছে।

হলফনামায় বলা হয়েছে, ফয়জুল করীমের স্ত্রীর কাছে নগদ টাকা রয়েছে ৭ লাখ ২০ হাজার টাকা। পাশাপাশি বিভিন্ন খাতে তার স্ত্রীর মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৬৫ হাজার টাকা।

অস্থাবর সম্পদের হিসাবে দেখা যায়, ফয়জুল করীমের হাতে নগদ রয়েছে ৩১ লাখ ১২ হাজার ৪৭ টাকা। তবে ব্যাংকে জমা রয়েছে মাত্র ১ হাজার ১৭৬ টাকা। অন্যদিকে, তার স্ত্রীর নামে কোনো ব্যাংক জমা নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

অস্ত্র সংক্রান্ত তথ্যে তিনি একটি ২২ বোর রাইফেল থাকার কথা উল্লেখ করেছেন। উত্তরাধিকার সূত্রে পাওয়া অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ১ হাজার ৬০ শতাংশ কৃষি জমি এবং ৩৭ দশমিক ৬০ শতাংশ অকৃষি জমি। এসব অস্থাবর সম্পদের মূল্য দেখানো হয়েছে ৩৩ লাখ ১৩ হাজার ২২৩ টাকা।

স্থাবর সম্পদের হিসাবে হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার নিজের নামে ২ হাজার ৪৩৬ শতাংশ কৃষি জমি রয়েছে, যার মূল্য ১ কোটি ১ লাখ ৩২ হাজার ৫৬০ টাকা। এছাড়া ২ দশমিক ৪০ শতাংশ অকৃষি জমির মূল্য দেখানো হয়েছে ৩ লাখ ৭৪ হাজার ১৪৮ টাকা। পৈতৃক সূত্রে পাওয়া জমির পরিমাণ রয়েছে ৩৭ দশমিক ৬০ শতাংশ।

এছাড়াও পৈতৃক সূত্রে পাওয়া বাণিজ্যিক ভবন (দোকান) ৬৬১ বর্গফুট এবং একটি অ্যাপার্টমেন্ট (ফ্ল্যাট) ২ হাজার ১৩ বর্গফুট দেখানো হয়েছে। এসব সম্পদের অর্জনকালীন মূল্য ছিল ১ কোটি ৫ লাখ ৬ হাজার ৭০৮ টাকা, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ১৫ লাখ ২০ হাজার ১২৪ টাকা।

আয়কর সংক্রান্ত তথ্যে দেখা যায়, ২০২৫–২৬ অর্থবছরে ফয়জুল করীম তার বার্ষিক আয় দেখিয়েছেন ১৪ লাখ ২৮ হাজার ৫০০ টাকা এবং মোট সম্পদ ১ কোটি ৬৪ লাখ ৯ হাজার ৯৩১ টাকা। এ জন্য তিনি আয়কর পরিশোধ করেছেন ৯৬ হাজার ৪৭৫ টাকা। একই সময়ে তার স্ত্রী ৬ লাখ টাকা আয় ও ৩২ লাখ ৬০ হাজার ২০০ টাকা সম্পদ দেখিয়ে আয়কর দিয়েছেন ১৫ হাজার টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/