• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

ওসমান হাদি’র হত্যার বিচারের দাবীতে বরিশালে ছাত্র জনতার মহাসড়ক অবরোধ

মাহিমুল হাসান এমদাদ / ১৪৯ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা- বরিশাল মহাসড়ক অবরোধ করেছে বরিশালের ছাত্র-জনতা।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল তিনটায় বিক্ষোভ মিছিল নিয়ে এসে বরিশাল নথুল্লাবাদ মোড়ে অবস্থান নেন তারা। এতে বরিশাল- ঢাকা মহাসড়কে সকল যান বাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধে বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চ, ব্রজমোহন কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। সেই থেকে রাত অবধি সড়ক অবরোধ চলছে।
এ সময় বিক্ষোভকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’,বিচার বিচার বিচার চাই, হাদী হত্যার বিচার চাই, ‘লীগ ধর, জেলে ভর’ ‘আমার ভাই মরলো কেন ইন্টেরিম জবাব দে’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, গোলামি না আজাদী, আজাদী আজাদী’সহ নানা স্লোগান দেন।
বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আতিক আবদুল্লাহ বলেন, হাদি বাংলার সাধারণের মাঝে অনন্য সাধারণ। হাদী হত্যার বিচার নিশ্চিত করার জন্য আমাদের অবরোধ শুধু আজকের জন্য না,বিচার নিশ্চিত হওয়া পর্যন্ত আমরা লড়ে যাবো।দ্রুত বিচার নিশ্চিতকরনের জন্য যতদূর যাওয়া দরকার ততদূর যেতে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চ ও বরিশালবাসী প্রস্তুত ইনশাআল্লাহ।
আন্দোলনকারী তৌহিদুল ইসলাম রোহান বলেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আমরা বরিশালের সর্বস্তরের ছাত্র-জনতা আজকে এখানে একত্রিত হয়েছি। আমাদের একটাই দাবি অনতিবিলম্বে হত্যাকারী ও হত্যা ষড়যন্ত্রের সাথে জড়িতদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে। বিচার না পাওয়া অব্দি আমাদের এই লড়াই চলবেই।
এদিকে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধের ফলে চরম বেকায়দায় পরেছেন দুরপাল্লার যাত্রী সাধারন। কোন যানবাহন চলাচল না করায় আটকে পরেছেন শত শত সাধারন যাত্রী। তারা বিকল্প পথেও যেতে পারছে না গন্তব্যে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/