• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম।

বরিশাল-৫ আমিরের আসন,শরিকরা এই আসন চাইতে পারে না:মুফতি ফয়জুল করীম

স্টাফ রিপোর্টার / ২৬৪ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

 

আগামী নির্বাচনে আন্তবর্তীকালিন সরকার প্রধান ড. মো. ইউনুস ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিডে সন্দেহ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেষ্ঠ নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেছেন, দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে। এদেশকে তুলে আনতে হলে একটি সুষ্ঠু-গ্রহনযোগ্য নির্বাচন অপরিহার্য। মঙ্গলবার রাতে বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
তিনি অন্তবর্তী সরকারকে সতর্ক করে বলেছেন, কোন ধরনের টালিবালি নির্বাচন করার চেষ্টা করবেন না। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেছেন, বিতর্কিত নির্বাচন করায় সাবেক কয়েকজন সিইসি (প্রধান নির্বাচন কমিশনার) মবের শিকার হয়েছেন। আমরা চাইনা ভবিষ্যতে কোন সিইসি মবের আওতায় চলে আসুক।
কিছু রাজনৈতিক নেতাকে সরকারি প্রটোকল দেয়া প্রসঙ্গে বলেন, সরকারী প্রটোকল পাওয়ার জন্য সরকারের একটা আইনকানুন আছে। সেই আইনকানুনের মধ্যে পৌছা না পৌছা পর্যন্ত আমরা কাউকে সরকারি প্রটোকল দিচ্ছি। এতে আইন মানা হয়েছে কিনা আমরা জানিনা। এভাবে করা হলে আগামী নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে।
বিএনপিকে ইঙ্গিত করে ফয়জুল অভিযোগ করেন, শক্তিশালী দল দাবী করা একটি দলের কর্মীরা হুমকি-ধামকি দেয়া শুরু করেছে।
জামায়াতসহ ৮ দলের সঙ্গে সমঝোতার নির্বাচনে ফয়জুল বরিশাল- ৫ (মহানগর-সদর) ও বরিশাল- ৬ (বাকেরগঞ্জ) আসনে মনোনয়নপ্রত্যাশী। বরিশাল- ৫ প্রসঙ্গে তিনি বলেন, এটা আমার বাপ-দাদার জন্মভুমি। এ আসনটি অন্য কোন দল দাবী করা ধৃষ্টতাপূর্ন। আমরাতো জামায়াতের আমীর শফিকুর রহমানের আসনটি গিয়ে দাবী করবো না। তাদেরও উচিত না আমাদের আসনটি দাবী করা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের বরিশাল মহানগরের অ্যাসিসট্যান্ট সেক্রেটারী নাসির উদ্দিন নাইস, নির্বাহী সদস্য মো: হালিম, শ্রমিক আন্দোলনের মহানগর সভাপতি সৈয়দ নাসির আহমেদ কাওছার, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মো: সানাউল্লাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/