• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

বরিশালে সংবর্ধনা পেলেন ৭০ জন বীর মুক্তিযোদ্ধা

স্টাফ রিপোর্টার / ১৬৪ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে আজ (মঙ্গলবার) বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৭০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোঃ মাহফুজুর রহমান প্রধান অতিথি ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, মুক্তিযুদ্ধ হচ্ছে অবশ্যম্ভাবী বাস্তবতা। এটার কোন বিকল্প হয় না। মুক্তিযুদ্ধ সংগঠিত না হলে জাতি এখনো অর্থনৈতিক বৈষম্য, অত্যাচার ও নিপীড়নের হাত থেকে মুক্তি লাভ করতে পারতো না। অত্যাচারের বিরুদ্ধে অকুতোভয়, সাহসী, নির্ভীক ও জাতির শ্রেষ্ঠ সন্তানরা অস্ত্রধরে বাঙালি জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দেন। এসময় তিনি তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন দেশ গঠনে নেতৃত্ব দেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি দেশের জনগণকে একটি উৎসবমূখর নির্বাচন উপহার দিতে সরকার বদ্ধপরিকর। সেক্ষেত্রে আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমেই দেশ কিভাবে চলবে সেটা নির্ধারণ করবেন। মুক্তিযোদ্ধারা যেভাবে দেশের ক্রান্তিলগ্নে জাতির ভবিষ্যৎ রক্ষায় এগিয়ে এসেছিলেন, আসন্ন নির্বাচনেও দেশের কর্ণধার নির্ধারণে সেভাবে আপনারা এগিয়ে আসবেন। এসময় তিনি সকলকে দায়িত্বশীল ও সচেতনভাবে ভোট প্রদানের আহ্বান জানান।

জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, পুলিশ সুপার ফারজানা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ ও এবায়দুল হক চান বিশেষ অতিথির বক্তৃতা করেন। এসময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/