• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম.মিরাজ হোসাইনের স্মরণে বরিশাল প্রেস ক্লাবে আলোচনা ও দোয়া সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন

বরিশালে মহান বিজয় দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার / ১৮০ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে নগরীর বেলস্ পার্কে ও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিটি উপজেলায় বিজয় মেলার আয়োজন করা হয়েছিলো। ব্যতিক্রমধর্মী বিজয় মেলার আয়োজন করে সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।
মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে বরিশাল নগরীর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন পুস্পস্তবক অর্পণ করেন। পরে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার, বরিশাল বিশ^বিদ্যালয়ের ভিসি, বিভিন্ন রাজনৈতিক, ফায়ার সার্ভিস কর্মী, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্কুল-কলেজের শিক্ষকবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা পুস্পস্তবক অর্পন করেন। পরে কীর্তনখোলা নদী সংলগ্ন ত্রিশ গোডাউন বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করা হয়েছে।
বর্ণাঢ্য র‌্যালির নিয়ে শহীদদের স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন বরিশাল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারসহ মহানগর বিএনপি ও জেলা বিএনপির নেতৃবৃন্দরা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কর্মসূচিতে বরিশাল-৫ (সদর) আসনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম এর নেতৃত্বে জেলা ও মহানগর ইসলামী আন্দোলন, যুব, শ্রমিক ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে বেলা ২ টায় নগর ভবনের সামনে বিশাল সমাবেশ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ।
জামায়াতে ইসলামীর বরিশাল ৫ সদর আসনের প্রার্থী মুয়াযয়ম হোসাইন হেলাল এর নেতৃত্বে জেলা, মহানগর জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির বিজয় মিছিল করেছে।
অপরদিকে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আফরোজা আক্তার নাসরিনের নেতৃত্বে বিশাল র‌্যালি নিয়ে বিএনপির একাংশের নেতাকর্মীরা স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন।
এবারের বিজয় দিবসে পুস্পস্তবক অর্পন করতে আসা তরুন প্রজন্ম চাচ্ছেন-বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ।
সকাল নয়টায় নগরীর বেলস্ পার্কে প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন। শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মহান বিজয় দিবসের উদ্বোধণ করা হয়।
পরে বেলসপার্কে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। বেলা ১১ টায় বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
অপরদিকে দুপুর দুইটা থেকে কীর্তনখোলা নদীতে নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে ২৫ বিএনসিসি ব্যাটালিয়ন সুন্দরবন রেজিমেন্টের বরিশাল জেলার আয়োজনে সেনা এবং নৌ-শাখার ক্যাডেট চৌকস ক্যাডেটগণ বিজয় রালি বের করেন।
অপরদিকে বিজয় দিবস উপলক্ষে ইসলামি আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলার আগৈলঝাড়া, উজিরপুর, বানারীপাড়া, বাবুগঞ্জ, মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জে অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে। ###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/