• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

জানালা ভেঙে শরীফ ওসমান হাদির নলছিটির বসতঘরে চুরি

স্টাফ রিপোর্টার / ১৫৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভব্য এমপি প্রার্থী শরীফ ওসমান হাদির ঝালকাঠির নলছিটি শহরে বসতঘরে চুরি সংগঠিত হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে পৌর এলাকার খাসমহলের তার পৈত্তিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম।

পুলিশ জানায়,গুলিবিদ্ধ হাদীর সাথে পরিবারের সকল সদস্য গতকাল থেকে হাসপাতালে অবস্থান করছেন।কেউ বাড়ীতে না থাকায় সুযোগ বুজে চোরচক্র ফাঁকা বাড়ীতে চুরি বা নাশকতার উদ্দেশ্যে হানা দিতে পারেন বলে ধারনা করা হচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী গোলাম কিবরিয়া রিয়াজ জানান, ভোররাতে নামাজের জন্য বের হলে শরীফ ওসমান হাদির বাড়ির পিছনে ব্যাগ হাতে দুজনকে দেখতে পেয়ে তাদের দাঁড়াতে বললে দ্রুত দৌড়ে পালিয়ে যায়।
বাড়ী দেখাশোনার দায়িত্বে থাকা প্রতিবেশী জান্নাতি আক্তার জানান, সকালে বাসার সামনে একটি গামছায় মোড়ানো পয়সার ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পেয়ে তার বড়বোন ফাতেমা বেগমকে খবর দেয়া হলে তিনি বাসায় ঢুকে আলমারি ভাঙা,আসবাবপত্র এলোমেলো দেখতে পান।পরে আলমারিতে গচ্ছিত রাখা নগদ টাকা ও গুরুত্বপূর্ণ মালামাল পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।

নলছিটি থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো প্রাথমিক তদন্ত চলমান আছে। শনিবার সকাল থেকে শরীফ ওসমান হাদীর বাড়ী এলাকায় পুলিশী নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/