বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে প্রথমবারের মতো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক আয়োজন করা হচ্ছে ঐতিহ্যবাহী ‘লোকসংস্কৃতি উৎসব ২০২৬’।
“শেকড়ের সন্ধানে আমরা” স্লোগানকে ধারণ করে আগামী ৮, ৯ ও ১০ জানুয়ারি ২০২৬ তিন দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে।
উৎসব আয়োজন করছে হাতেম আলী কলেজ নাট্যদল, সহযোগিতায় সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল। দেশীয় সংস্কৃতি, নাটক, সংগীত, লোকনৃত্য, পালা, লাঠিখেলা, আলপনা, মুখোশসহ নানা লোকজ উপস্থাপনায় সাজবে তিন দিনের পুরো আয়োজন।
এই বৃহৎ উৎসবের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন হাতেম আলী কলেজ নাট্যদলের সভাপতি মাহামুদুন নবী। আয়োজকরা জানান, বরিশালের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এই প্রথম এ ধরনের পূর্ণাঙ্গ লোকসংস্কৃতি উৎসব হতে যাচ্ছে, যা শিক্ষার্থীদের শিল্প-সংস্কৃতি চর্চায় নতুন মাত্রা যোগ করবে।
আয়োজকদের বিশ্বাস, লোকজ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং সংস্কৃতির শেকড়কে পুনরাবিষ্কারে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উৎসবকে সফল করতে ইতোমধ্যে নাট্যদলের সদস্য ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি চলছে জোরেশোরে।
বরিশালে লোকসংস্কৃতির অনন্য মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে তিন দিনের এই উৎসব—এমন প্রত্যাশা আয়োজক ও অংশগ্রহণকারীদের।
https://slotbet.online/