• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম.মিরাজ হোসাইনের স্মরণে বরিশাল প্রেস ক্লাবে আলোচনা ও দোয়া সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন

পুনাক বিএমপি’র উদ্যোগে কিডস ইংলিশ কোর্সের উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ১১৬ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

পুনাক বিএমপি’র উদ্যোগে কিডস ইংলিশ কোর্সের উদ্বোধন হয়েছে। পুনাক, বিএমপি’র সভানেত্রী জাকিয়া সুলতানা (পুলিশ কমিশনার বিএমপি মোঃ শফিকুল ইসলাম এর সহধর্মিনী) সার্বিক দিক-নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় পুলিশ পরিবারের সন্তানদের ইংরেজি ভাষা শেখার এক অসাধারণ যাত্রা হিসেবে শিশুদের জন্য Kids, English Course এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম।
বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার মাধ্যমে আগামী প্রজন্মকে আরও দক্ষ, যুগোপযোগী ও শক্তিশালী করে গড়ে তুলতে পুনাক বিএমপি’র কার্যালয় সংলগ্ন শ্রেণিকক্ষে Mizans Care (Official Partner of IDP Australia)-এর সহযোগিতায় পুলিশ পরিবারের সন্তানদের ইংরেজি ভাষা শেখার এক অসাধারণ যাত্রা হিসেবে শিশুদের জন্য শুরু হল-
“KidsÕ English Course” যেখানে শিক্ষা, আত্মবিশ্বাস ও ভবিষ্যতের আলোকিত পথ একসাথে মিলিত হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) পলাশ কান্তি নাথ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও এডমিন) রিপন চন্দ্র সরকার, সহকারী পুলিশ কমিশনার (বন্দর) মার্জিয়া রহমান, মিজান’স কেয়ারের সিইও ফাউন্ডার মো: মিজানুর রহমান, কোমলমতি শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/