• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন বিএনপি নেতা রহমাতুল্লাহ

স্টাফ রিপোর্টার / ১৩৭ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

বরিশাল সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের দপ্তরখানা এলাকায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নিতে ঘটনাস্থল পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

রোববার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় তিনি চারটি দোকান ও একটি বসতবাড়ির ক্ষয়ক্ষতি সরেজমিন পরিদর্শন করেন এবং অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি দুর্ঘটনার বিবরণ শোনেন এবং তাদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডে মুহূর্তেই মানুষ সর্বস্ব হারায়। এমন দুর্যোগে মানবিক দায়িত্ব থেকেই আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। বিএনপি সবসময় জনগণের সুখ-দুঃখে সঙ্গে ছিল এবং থাকবে।

রহমাতুল্লাহ আরও উল্লেখ করেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। ক্ষতিগ্রস্ত দোকানপাট ও বসতঘর পুনর্নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর দৃষ্টি আকর্ষণ করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন
বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহবায়ক মোঃ তারিক সুলায়মান, সদর উপজেলা যুবদল নেতা নওশেদ, নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বল, যুগ্ন সাধারণ সম্পাদক রাজিব,
জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াছ আহমাদসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীবৃন্দ।

এর আগে গত শনিবার বিকেল ৫টায় দপ্তরখানা এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডে চারটি ছোট ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/