• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

নিজ নির্বাচনী এলাকায় বিএনপি কর্মীদের তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

বাবুগঞ্জ প্রতিনিধি / ১১৪ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

নিজ নির্বাচনী এলাকায় গিয়ে বিএনপি কর্মীদের তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় তাকে ঘিওে বিএনপি নেতা কর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দেয়। রোববার ৭ ডিসেম্বর দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে যান ব্যারিস্টার ফুয়াদ।

এ সময় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, স্থানী একটি মহল চাঁদা চাওয়ার কারণে সেতুর কাজ স্থগিত ছিল। এর পরপরই স্থানীয় বিএনপি নেতা কর্মীরা তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন। পরে স্থানীয় ছাত্রদলের পক্ষ থেকে ব্যারিস্টার ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন বলেন, সেতু উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি (ফুয়াদ) বাবুগঞ্জের সাধারণ নাগরিকদের চাঁদাবাজ বলে অপপ্রচার করেছেন এবং চায়না কোম্পানির কাছে চাঁদা চেয়েছেন এমন অভিযোগ তুলে তিনি গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন, যা অত্যন্ত অনভিপ্রেত। এ বিষয়ে আমরা স্থানীয় সাধারণ নাগরিকরা প্রতিবাদ জানিয়েছি।

মীরগঞ্জে সেতুর ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে বিএনপি নেতা অ্যাডভোকেট জয়নাল আবেদীনের অনুসারীরারা হামলা করার চেষ্টা ও হেনস্তার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টি। রবিবার বিকেল ৪ টায় বরিশাল নগরীর সদও রোডে বিক্ষোভ মিছিলে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/