• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

উপদেষ্টা আসার আগেই ব্রীজ উদ্বোধনের অনুষ্ঠান পন্ড

স্টাফ রিপোর্টার / ১৬৪ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

বহুল কাঙ্খিত বরিশালের গৌরনদী-মুলাদী উপজেলার আড়িয়াল খা নদীর ওপর নির্মিত সাহেবের চর-কাচিরচর সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে হামলা চালিয়ে অনুষ্ঠান পন্ড করে দিয়েছে উত্তেজিত জনতা। উপদেষ্ঠা আসার আগেই অনুষ্ঠান স্থলের চেয়ার, ব্রীজের নামফলক ভেঙ্গে দেওয়া হয়। এতে ব্রীজ উদ্বোধন অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। শনিবার সকাল এগারটার দিকে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের কাচিরচরে উদ্বোধনী অনুষ্ঠানের প্যান্ডেলে এই হামলার ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্রীজটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্ঠা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উদ্বোধন করার কথা ছিলো। তবে তিনি অনুষ্ঠানস্থলে আসার আগেই প্রশাসনের সামনে উত্তেজিত জনতা হামলা চালিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়। এসময় প্রশাসনকে অসহায় ভূমিকা পালন করতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাহেবের চর ও মুলাদী উপজেলার নাজিরপুরের মধ্যবর্তী আড়িয়াল নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৬১৯ মিটার দীর্ঘ ”সৌহার্দ্য সেতু” নির্মান কাজ চলমান রয়েছে। ব্রীজের নির্মানের কাজ শেষ না হওয়া সত্বেও স্থানীয়দের অন্ধকারে রেখে সৌহার্দ্য সেতুর নাম পরিবর্তন করে ৩৬ জুলাই সেতু নামকরণ করে শনিবার সেতু উদ্বোধনের অনুষ্ঠান আয়োজন করা হয়। এসময় উত্তেজিত জনতা অনুষ্ঠানস্থলে হামলা চালিয়ে প্যান্ডেল ভাংচুর করেন।
তারা আরও জানিয়েছেন, ব্রীজটি নির্মানে সবচেয়ে বেশি অবদান রেখেছেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব এমদাদুল হক মজনু। উদ্বোধনী অনুষ্ঠানে তাকে দাওয়াত দেওয়া হয়নি। যে কারনে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। হামলা চালিয়ে ওই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটনায় স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/