• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম।

ববি ছাত্রদলের সভাপতি মোশাররফ, সাধারণ সম্পাদক শান্ত

মেহরাব হোসেন, ববি প্রতিনিধি / ১২৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আরিফ হোসাইন শান্ত এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনিত হয়েছেন মো. মিজানুর রহমান। তারা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে নির্বাচিত অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহন চলে। মোট ২৪০ জন ভোটারের মধ্যে ভোট দেন ২৩৯ জন। এর মধ্যে ২ টি ভোট অনলাইনে গ্রহণ করা হয়। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক — তিন পদে ভোটগ্রহণ সম্পন্ন হয়। মো. মোশাররফ হোসেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মো. মিজানুর রহমান ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ভোট গণনা ২টায় শুরু হয় এবং ২:৩০ মিনিটে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে মো. মোশাররফ হোসেন পেয়েছেন ১১৭ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশিক পেয়েছে ৮৬ ভোট। সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত পেয়েছে ১২৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইত্তেসাফ আর রাফি ১০৩ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. মিজানুর রহমান পেয়েছে ১৬৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিল্লাল হোসেন পেয়েছে ৭১ ভোট।

নির্বাচন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মো. রেজা শরীফ বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কাউন্সিলের মধ্যদিয়ে কমিটি গঠিত হয়েছে। নতুন নেতৃত্বে যারা আসছে আশাকরব তারা সুন্দরভাবে শিক্ষার্থীদের পাশে থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে এগিয়ে নিয়ে যাবে।

প্রধান নির্বাচন কমিশনার মো. নিজাম উদ্দিন বলেন, “আজকের এই নির্বাচন ছাত্ররাজনীতির ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। নির্বাচিত নেতৃবৃন্দকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদযাপন করতে হবে। আমরা চাইলেই এই কমিটি ঢাকায় বসে দিতে পারতাম। তবে দেশনেতার নির্দেশে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিনিধি নির্বাচন করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/