• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

মেডিক্যাল টেকনোলজিস্ট ওফার্মাসিস্টদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার / ১০৫ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

বরিশালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মরত ডিপ্লোমাধারী মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে চার ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন।

বুধবার (০৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে এ কর্মবিরতি অনুষ্ঠিত হয়।

কর্মসূচি চলাকালে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে বান্দরোডে আয়োজিত মানববন্ধনে নেতৃবৃন্দ পরবর্তীতে শাটডাউন কর্মসূচির মতো কঠোর আন্দোলনের ইঙ্গিত দেন।

বিএমটিএ বরিশাল জেলা শাখার সভাপতি হাসান মাহামুদ, সাধারণ সম্পাদক মেহেদি হাসান শিপলু, সহ-সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কিবরিয়া টিপু, সদস্য ইমতিয়াজ সোবাহান, জাহিদ হোসেন ও সাইফুল ইসলাম লিটনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে কর্মরত মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বৈষম্যের শিকার হচ্ছেন। ডিপ্লোমা প্রকৌশলী, নার্স ও কৃষিবিদরা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত হলেও তারা এখনও সেই সুবিধা থেকে বঞ্চিত। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের ফাইল প্রক্রিয়াধীন থাকলেও কোনো কার্যকর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। সমাবেশ শেষে তারা সতর্ক করে জানান, দ্রুত দাবি পূরণ না হলে সারাদেশে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/