• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

নির্মাণকাজ শেষ হলেও চালু হয়নি বরিশাল শিশু হাসপাতাল

স্টাফ রিপোর্টার / ১১২ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

বরিশালে নির্মিত ২০০ শয্যার শিশু হাসপাতাল সম্পূর্ণ তৈরি হলেও জনবল ও প্রশাসনিক সমস্যার কারণে এখনও চালু করা যায়নি। ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালের কার্যক্রম শুরুর তারিখ অনিশ্চিত।

বরিশালে ২০০ শয্যার শিশু হাসপাতালের নির্মাণকাজ শেষ হলেও এখনও চালু হয়নি সেবাদান কার্যক্রম। এটি শের-ই-বাংলা মেডিকেল ওয়ার্ড হিসেবে চালুর সিদ্ধান্ত হলেও জনবল সংকটে দায়িত্ব নিতে নারাজ কর্তৃপক্ষ। এ অবস্থায় হাসপাতালটি কবে নাগাদ চালু হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

গত বছর বরিশাল বিভাগের একমাত্র শিশু হাসপাতালটির ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে। কিন্তু এ বছরের শুরুতে এটি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাথে যুক্ত করে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বলেন, ২০০ শয্যার শিশু হাসপাতাল পরিচালনায় দরকার ৩০০ জনবল। অথচ এ পর্যন্ত একজন জনবলও নিয়োগ হয়নি।

এ ছাড়াও শিশু হাসপাতালটি মেডিকেল থেকে তিন কিলোমিটার দূরে। এ অবস্থায় দায়িত্ব নিতে নারাজ মেডিকেল কর্তৃপক্ষ।

এ নিয়ে বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আহমেদ বলেন, বরিশাল শিশু হাসপাতাল নির্মাণে এরইমধ্যে ২০ কোটি টাকা ব্যয় হয়েছে। বরিশাল শিশু হাসপাতাল ভবনের সাবস্টেশন, জেনারেটর, বৈদ্যুতিক যন্ত্রপাতিসহ সবকিছু দ্রুত সরবরাহ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/