• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম।

ডিআরইউ’র সভাপতি আবু সালেহ, সাধারণ সম্পাদক মাইনুল

দর্পন ডেস্ক / ১৩৩ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল। তারা দু’জন আগের কমিটিতেও একই পদে নির্বাচিত হয়েছিলেন।

রবিবার ডিআরইউ প্রাঙ্গণে নির্বাচন কমিশনের চেয়ারম্যান এম এ আজিজ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, মোট ১ হাজার ৭৫৫ ভোটারের মধ্যে ১ হাজার ৪৪৪ জন ভোট দিয়েছেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে মেহদী আজাদ মাসুম নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে মো. জাফর ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক পদে এম এম জসিম নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নারীবিষয়ক সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস পান্না নির্বাচিত হয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক পদে ওমর ফারুক রুবেল নির্বাচিত হয়েছেন।

সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মনোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আপ্যায়ন সম্পাদক পদে আমিনুল হক ভূইয়া নির্বাচিত হয়েছেন। কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য (৭টি) পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. আকতার হোসেন, আলী আজম, মাহফুজ সাদি (মো. মাহফুজুর রহমান), আল-আমিন আজাদ, মোহাম্মদ নঈমুদ্দীন ও সুমন চৌধুরী।

মো. আব্দুল আলীম ও মো. মাজাহারুল ইসলাম একই ভোট পাওয়ায় তাদের বিষয়ে নতুন কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানান নির্বাচন কমিশনের চেয়ারম্যান এম এ আজিজ।

এর আগে, রবিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়, শেষ হয় বিকেল ৫টায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/