• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম।

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে আহত ৫০

এইচ আর সুমন, ভোলা / ১৩৪ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

বরিশালের ভোলায় বিএনপি ও বিজেপির সমাবেশকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দুপুরে শহরের নতুন বাজার বিজেপি জেলা কার্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিজেপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে।

জানা গেছে, সকাল ১১টায় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মিছিল করে বিজেপি। এরপর দলীয় কার্যালয়ে সমাবেশ করে তারা। অন্যদিকে দলীয় কার্যালয়ে সমাবেশ শেষে মিছিল বের করে জেলা বিএনপি। দুই পক্ষই পরস্পরের সমাবেশ ও মিছিলে বাঁধা দেয়ার অভিযোগ তুলে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও পরে সংঘর্ষ জড়ায়। এতে গণমাধ্যমকর্মীসহ অন্তত ৫০ জন আহত হন। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ও নৌবাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসনাইন পারভেজ বলেন, ঘটনার শুরু থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে পুলিশ। সে কারণেই বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো গেছে। এছাড়া কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের প্রতিটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/