• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম।

পিআর হবে কিনা তা পরবর্তী সরকার সিদ্ধান্ত নেবে: মির্জা ফখরুল

দর্পন ডেস্ক / ১২৯ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচন কমিশন যা প্রস্তাব করেছে– ফেব্রুয়ারিতে নির্বাচন, তা বাস্তবায়ন হতে হবে। পিআর হবে কিনা তা পরবর্তী সরকার সিদ্ধান্ত নেবে। আমরা বলেছিলাম, জুলাই অভ্যুত্থানের ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে। নির্বাচন হলে আজকে যেসব অপশক্তি মাথা তুলে দাঁড়িয়েছে, তা সম্ভব হতো না।’

পিআর হবে কিনা তা পরবর্তী সরকার সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যা প্রস্তাব করেছে– ফেব্রুয়ারিতে নির্বাচন, তা বাস্তবায়ন হতে হবে। পিআর হবে কিনা তা পরবর্তী সরকার সিদ্ধান্ত নেবে। আমরা বলেছিলাম, জুলাই অভ্যুত্থানের ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে। নির্বাচন হলে আজকে যেসব অপশক্তি মাথা তুলে দাঁড়িয়েছে তা সম্ভব হতো না।

জুলাই আন্দোলনের অবদান প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘কেউ কেউ ২৪ এর জুলাই আন্দোলনকে বড় করে দেখাতে চায়। আমরা বিগত ১৫ বছর সংগ্রাম করেছি এই ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য। তাই কেউ এককভাবে জুলাই আন্দোলনের অবদান নিতে চাইলে তা মেনে নেওয়া হবে না।

একটি রাজনৈতিক দল জোট বানিয়ে বিভিন্ন আন্দোলন করে জনগণকে বোকা বানাচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। জামায়াতকে ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, ‘৭১ সালে আপনাদের ভূমিকা কী ছিল মনে করে দেখুন। ৭১ সালের অবদানকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ এর মধ্য দিয়েই আমাদের জন্ম।’

শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার প্রসঙ্গে ফখরুল বলেন, ‘আজকে ভারতে বসে হাসিনা বিভিন্ন গণমাধ্যমে স্বাক্ষাৎকার দিচ্ছেন। যার মধ্যে নূন্যতম অনুশোচনাবোধ নেই। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি অনুতপ্ত? তিনি অস্বীকার করেছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/