• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম।

বরিশালের বাজারে দেখা মিলছে না বড় ইলিশের

স্টাফ রিপোর্টার / ১২৫ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইলিশ শিকার শুরু হলেও বরিশালের বাজারে দেখা মিলছে না বড় ইলিশের। সেই সঙ্গে আহরিত মাছের পরিমাণও গত কয়েক দিনের তুলনায় কমে গেছে, ফলে দাম রয়েছে ঊর্ধ্বমুখী।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে বরিশাল নগরের পোর্ট রোডস্থ সর্ববৃহৎ বেসরকারি মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে দেখা গেছে-বাজারে এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ তেমন নেই। যা পাওয়া যাচ্ছে, তার দাম আকাশচুম্বী। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ টাকায়। আর দেড় কেজি পর্যন্ত ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকায়। তবে পাইকারি বাজারে দেড় কেজির ইলিশ পাওয়া যায়নি।

তবে কেজিতে ৩ থেকে ৪টি মাছ হয়-এমন সাইজের ইলিশে বাজার ছিল সরগরম। যেখানে তিনটি মিলে এক কেজি হয়, সেসব ইলিশ বিক্রি হয়েছে ৯০০ টাকায়; আর চারটি মিলে এক কেজি হয়, এমন ইলিশ বিক্রি হয়েছে ৬৫০ থেকে ৭০০ টাকায়।

যদিও বাজারে ছোট আকারের ইলিশও দেখা গেছে, তবে ব্যবসায়ীদের দাবি—এগুলো জাটকা নয় বরং ডিম ছাড়ার পর স্বাভাবিকভাবে ছোট দেখাচ্ছে।

সবুজ নামের এক মৎস্য ব্যবসায়ী বলেন, নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর প্রথম দুই দিন ইলিশের আমদানি ভালো ছিল। কিন্তু শুক্রবার বাজারে মাছ কম এসেছে, তাই দামও বেড়েছে। আমদানি বাড়লে আবার দাম কমবে।

রিপন হাওলাদার নামে এক ক্রেতা বলেন, নিষেধাজ্ঞার পর বাজারে ছিল পুরনো (নরম) মাছ। এখন তাজা মাছ আসছে, কিন্তু পরিমাণে কম এবং বড় আকারের একদমই নেই। বড় ইলিশ কিনতে গেলে ১০-১২টা মাছেই ২৮ হাজার টাকা লেগে যায়, তাও দেড় কেজির একটি ইলিশও পাইনি।

পাইকার মাসুম জানান, বর্তমানে নদীতে বড় ইলিশ ধরা পড়ছে না; কেজিতে চারটি হয় এমন সাইজের মাছই বেশি। ফলে বাজারে বড় ইলিশের সংকট তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, এখন বিভিন্ন নদীর তীরে ছোট ছোট মোকাম গড়ে উঠেছে, যেখান থেকে সরাসরি ঢাকাসহ বিভিন্ন জেলায় ইলিশ যাচ্ছে। যেখানে দাম বেশি, ব্যবসায়ীরা সেখানেই মাছ দিচ্ছেন। এখন বেশি মাছ যাচ্ছে চাঁদপুর ও ঢাকায়। সময়ের সঙ্গে বরিশালেও সরবরাহ বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/