• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম।

বাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে অনশন

স্টাফ রিপোর্টার / ১২৪ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে অনশন শুরু করেছেন এক শিক্ষার্থী। গত দুইদিন থেকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে ইতিহাস বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী ফেরদৌস রুমি অনশন শুরু করেছেন।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ফেরদৌস রুমি বলেন, ৩২ হাজার শিক্ষার্থীর পদচারনায় মুখর বিএম কলেজ। ছাত্র সংসদ নির্বাচন ছাত্রদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু ২৪ বছর ধরে কলেজটিতে নির্বাচন হচ্ছেনা। ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীদের অধিকার আদায়ে ভূমিকা রাখতে পারছে না বাকসু। নির্বাচনের দাবিতে এক মাসের অধিক সময় ধরে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও কর্তৃপক্ষ কোন কর্ণপাত করছেন না। তাই বাধ্য হয়ে প্রশাসনিক ভবনের সামনে তিনি আমরণ অনশন শুরু কেেরছন। নির্বাচনের রোডম্যান ঘোষণা না করা পর্যন্ত এ অনশন চলবে বলেও তিনি উল্লেষ করেন।

এ ব্যাপারে সরকারি বিএম কলেজের অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম জানিয়েছেন-ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে শিক্ষকদের নিয়ে একটি প্রাথমিক কমিটি গঠন করা হয়েছে। এখন ছাত্র প্রতিনিধিদের সাথে বৈঠক করে চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করা হবে। দ্রুত সময়ের মধ্যে বাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ২৩ বাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবনের দুই ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিএম কলেজের ছাত্র সংসদ শুধু নেতৃত্ব নয়, এটি ছিল শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের অন্যতম মাধ্যম। অথচ দীর্ঘ দুই যুগেও প্রশাসন নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/