• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম।

বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার / ১১৪ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

বিপ্লবী সরকার কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গেলে সেটা হবে বিপ্লবের সাথে গাদ্দারী : অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর।

বিপ্লবী সরকার কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গেলে সেটা হবে বিপ্লবের সাথে গাদ্দারী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর। আজ ২৫ অক্টোবর শনিবার নগরী টাউন হল চত্বরে প্রশাসনে দলীয়করণের প্রতিবাদ ও সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ ৫দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিপ্লব পরবর্তী প্রশাসন একটি বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করছে।আমরা কোন কথা বললে কারা বলে আমাদের উপরে চাপানো হচ্ছে। এই দলীয়করণ ফিরে আসার জন্য হাজারো ছাত্র জনতা জীবন দেয়নি। অনতিবিলম্বে দলবাজ প্রশাসনকে রুখে দিতে না পারলে বিপ্লব তার কাঙ্খিত গন্তব্যে পৌঁছতে পারবে না।

তিনি আরো বলেন, জনদাবি হিসেবে অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে তা না হলে স্বৈরাচার আবার ফিরে আসবে। বাংলাদেশ আর কোন ফেসিস্ট ফিরে না আসুক এ ব্যবস্থা করতে হবে যেটা জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত সম্ভব নয়। দেশের জন্য প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদকে নিরেপক্ষ করতে হবে উপদেষ্টারা নিরপেক্ষ আচরণ করলে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করার সুযোগ পাবে।

মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, মহানগর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারি সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মোহাম্মদ আতিকুল্লাহ ও তারিকুল ইসলাম

এছাড়া আরও উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জয়নুল আবেদীন, আব্দুস সত্তার,মুহাম্মাদ জাফর ইকবাল, মাহফুজুর রহমান আমিন, মাওলানা শফিউল্লাহ তালুকদার, শামীম কবির, মাওলানা শহিদুল ইসলাম, কাউনিয়া থানা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, পেশাজীবি বিভাগ সভাপতি অধ্যাপক সুলতানুল আরেফিন, উলামা বিভাগের সভাপতি মাওলানা সোহরাব হোসেন, ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার, ব্যাংকার্স বিভাগের সভাপতি মুজিবুর রহমান, আইনজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের শহীদ প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজার কাটপট্টি রোডসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন করে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/