• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য ছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার / ১৬২ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

এইচএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় বরিশালে নুসরাত জাহান নাসরিন নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এমারজেন্সি চিকিৎসক আশিষ কুমার সাহা।

তিনি জানান এইচএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় নুসরাত জাহান নাসরিন নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। দুপুর ১২ টার দিকে মেডিকেলে নিয়ে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনায় শোকের ছায়া নেমেছে নুসরাত জাহান নাসরিন এর শিক্ষা প্রতিষ্ঠান বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজে। সহপাঠীর এমন মৃত্যু মেনে নিতে পারছেন না পরীক্ষার্থীরা।

বরিশাল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী বলেন, বিষয়টি খুবই দুঃখ জনক৷ নুসরাত জাহান নাসরিন ফলাফল ভালো করেছে। রেজাল্ট পুনঃ বিবেচনার আবেদন করতে পারতেন তিনি। এমন সিদ্ধান্ত নেয়াটা দুঃখজনক।

জানা গেছে নুসরাত জাহান নাসরিন বাড়ি বরগুনার আমতলীতে। তিনি স্থানীয় বশির মৃধার মেয়ে। বরিশালের বাসা ভাড়া নিয়ে বড় বোন রাহাত আনোয়ার হাসপাতালের নার্স নাজনীনের সাথে তিনি থাকতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/