• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালী প্রতিনিধি / ১৬২ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা ২ জন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আহত হৃদয়কে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে পটুয়াখালী সদর উপজেলাধীন আউলিয়াপুর ইউনিয়নের ইপিজেড গেট সংলগ্ন কালভার্টের উত্তর পাশে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গলাচিপার বড়গাবুয়া গ্রামের মো. জালাল মৃধার ছেলে মোটরসাইকেল চালক মো. শামীম (৩৫) ও গলাচিপা গোলখালী গ্রামের আ. মালেক মোল্লার ছেলে মোটরসাইকেল আরোহী আনোয়ার মোল্লা (৪৫)।

স্থানীয়রা জানায়, একটি মোটরসাইকেলে তিনজন মহাসড়ক দিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। দুপুর দেড়টার দিকে কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মেঘনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ আরোহীরা সড়কে ছিটকে পড়ে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/