• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

কলাপাড়ায় বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে খাস জমিতে ঘর নির্মান

কলাপাড়া প্রতিনিধি / ১৩৩ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে খাস জমিতে ঘর তোলার অভিযোগ উঠেছে নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ফজুলল হক মৃধার বিরুদ্ধে।
 উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারের এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারন মানুষ। নিয়ম বহির্ভূত এ কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে ফজলুল মৃধার অনুসারীদের হাতে লাঞ্চিতের স্বীকার হয়েছেন বেশ কয়েকজন প্রবীন বিএনপি নেতা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ০৯ সেপ্টেম্বর নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রবেশপথের পাশের খালে সরকারী খাস খতিয়ানের ৬৪৪১ নং দাগে একটি ঘর নির্মান করেন ফজলুল হক ও তার অনুসারীরা। যায়গাটি বাগিয়ে নিতে ওই ঘরে ৫ নং ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয় লেখা একটি সাইবোর্ড ব্যবহার করা হয়। এতে ক্ষোভে ফুসে ওঠে বিএনপির নেতাকর্মী সহ স্থানীয় মানুষ।
বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক মো,ফজলু হক মৃধা বলেন, খাস জমিতে ঘর নয় কার্ডের জমিতে মালিকের সঙ্গে চুক্তিনামা করে ঘরটি তোলা হয়েছে।
নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির’ সাধারণ সম্পাদক এ্যাড,মো,আবুল হোসেন বলেন, দলীয় কার্যালয় হচ্ছে,তাও আবার খাস জমিতে অবৈধভাবে, এ সম্পর্কে আমি কিছুই জানিনা।এই অবৈধ ঘরে দলের সাইনবোর্ড থাকবে, তা আবার প্রশাসন ভেঙ্গে ফেলবে তখন দলের ভাবমূর্তি কোথায় থাকবে।দলের অফিস প্রয়োজন হলে ঘর ভাড়া নিবো,নছেত বৈধ যায়গা কিনে নিজেরা ঘর তুলে নিবো।এই অবৈধ কাজের সাথে আমি একমত নই।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ হাজী হুমায়ুন সিকদার বলেন,এ ঘর তোলা সম্পর্কে আমাদের জানা নেই। খাস জমিতে অবৈধভাবে কোন ঘরতোলা যাবেনা। তবে সে যদি খাস জমিতে ঘর তুলে থাকে তা সরিয়ে নেয়ার জন্য আমরা ইউনিয়ন বিএনপিকে বলে দিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  মো,ইয়াসিন সাদেক বলেন,  ঘরটি দ্রুত সময়ের মধ্যে সরিয়ে না নিলে ভেঙ্গে দেয়ার কথা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/