• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

বাউফলে কলেজে শিক্ষার্থীদের বাইক স্ট্যান্ড সমস্যা সমাধানের আশ্বাস

হিজলা প্রতিনিধি / ৩৪৪ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

পটুয়াখালীর বাউফল সরকারি কলেজের  শিক্ষার্থীদের  বাইক/ সাইকেল  স্ট্যান্ডের সমস্যা দীর্ঘদিনের। ছাত্রদের আবেদনের প্রেক্ষিতে  এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাশার তালুকদার।
জানা গেছে,  বাউফল সরকারি কলেজের শিক্ষার্থীদের
মোটরসাইকেল / বাইসাইকেল রাখার জন্য নির্দিষ্ট কোন স্থান বা গ্যারেজ না থাকায় শিক্ষার্থীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে বেশিরভাগ শিক্ষার্থীরা মোটরবাইক / বাইক  যোগে কলেজে আসে। কিন্তু শিক্ষার্থীদের এসব যানবাহন নিরাপদে  রাখার কোন স্টান্ড  না থাকায় অনেক সময় যানবাহন চুরি বা নষ্ট হওয়ার মত ঘটনা ঘটছে ।  অনিরাপদে যানবাহন  রেখে  দুশ্চিন্তায় শিক্ষার্থীদের শ্রেনীকাজে সঠিক মনোনিবেশ ব্যাহত হচ্ছে।
আজ (১৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার  বেলা ১১টায়  বাউফল সরকারি কলেজ ছাত্রদল সহ-সভাপতি ইন্তেখাব রাসুল সাইমুন শিক্ষার্থীদের সাথে নিয়ে এ সমস্যা সমাধানের লক্ষে কলেজ অধ্যক্ষের  বরাবর  একটি  লিখিত আবেদন  করে। অধ্যক্ষ প্রফেসর  মোঃ আবুল বাশার তালুকদার শিক্ষার্থীদের আবেদনের গুরুত্ব  বিবেচনা করে তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের এ সমস্যার সমাধানের লক্ষ্যে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/