• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ামতি ইউনিয়নে চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার নতুন সরকারের দৃশ্যমান সাফল্যে বিরোধী মহল বিচলিত: রহমাতুল্লাহ ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের সম্মানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইফতার বা‌কেরগঞ্জের ইউপি চেয়ারম্যানের ওপর হামলা ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার হানিট্রাপ ও চাঁদাবাজির অভিযোগে বরিশালে নারীসহ গ্রেপ্তার ২ সংস্কার বাস্তবায়ন না করার নানা ফন্দি আঁটছে সরকার : নাহিদ তরমুজ আবাদে রেকর্ড করেছে দক্ষিণাঞ্চল জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম, বরিশাল কমিটি গঠিত

নিয়ামতি ইউনিয়নে চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার / ১৮ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক ও পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের জনপ্রতিনিধি মুহাম্মাদ হুমায়ুন কবিরের উপর বিএনপির হামলার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ মার্চ মঙ্গলবার রাত ৯:৩০ টায় নগরীর টাউন হল চত্বরে বিক্ষোভ পূর্ব সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী ত্বলহা হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য গাজী মুহাম্মাদ রেদোয়ান।

সমাবেশ শেষে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ জানায়।

মিছিলে নেতাকর্মীরা হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।
বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির উপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও হুমকিস্বরূপ। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে আর না ঘটে সে জন্য প্রশাসনকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

আরও উপস্থিত ছিলেন
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি মুহাম্মাদ হাসিবুল্লাহ,জেলা সহ-সভাপতি ফয়জুল করীম,নগর সহ-সভাপতি নাজমুল ইসলাম সুজন সহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/