• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার নতুন সরকারের দৃশ্যমান সাফল্যে বিরোধী মহল বিচলিত: রহমাতুল্লাহ ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের সম্মানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইফতার বা‌কেরগঞ্জের ইউপি চেয়ারম্যানের ওপর হামলা ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার হানিট্রাপ ও চাঁদাবাজির অভিযোগে বরিশালে নারীসহ গ্রেপ্তার ২ সংস্কার বাস্তবায়ন না করার নানা ফন্দি আঁটছে সরকার : নাহিদ তরমুজ আবাদে রেকর্ড করেছে দক্ষিণাঞ্চল জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম, বরিশাল কমিটি গঠিত মেহেন্দিগঞ্জে ৭ কিলোমিটার নদী তীরে স্থায়ী বাঁধের দাবি

ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের সম্মানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইফতার

মাহিমুল হাসান এমদাদ / ১৭ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৯ মার্চ, ২০২৬

 

আজ সোমবার বরিশাল মহানগরের ঐতিহ্যবাহী সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে সরকারি সৈয়দ হাতেম আলি কলেজের শহিদ আলমগীর ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের সম্মানে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শূরা সদস্য গাজী মুহাম্মাদ রেদোয়ান। তিনি তার বক্তব্যে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। শিক্ষার্থীদেরকে নৈতিকতা ও আদর্শিক চেতনায় আলোকিত হয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। ইসলামী আদর্শে গড়ে ওঠা ছাত্রসমাজই আগামীর ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মূল শক্তি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব মুফতী শরীফুল ইসলাম এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শফিকুল ইসলাম। তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, ধর্মীয় মূল্যবোধ চর্চা এবং সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম। তিনি বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবসময় শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক বিকাশে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শাখার সভাপতি মুহাম্মাদ রিফাত লস্কর।

ইফতার মাহফিলে কলেজের ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/