• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

কুয়াকাটায় আইনজীবিকে পিটিয়ে ও কুপিয়ে জখম

প্রতিনিধি / ১২৫ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

পটুয়াখালীর মহিপুর থানার  কুয়াকাটায় আনোয়ার হোসাইন (৪৮) নামে এক আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় সৈকতের জিরো পয়েন্টের পশ্চিমে পাশে এ ঘটনা ঘটে। এতে আনোয়ারের বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থান মারাত্মক জখম হয়।
 স্থানীয়রা তাৎক্ষণিক আইনজীবী আনোয়ারকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন।
আহত আনোয়ার হোসাইন বলেন, মহিপুর থানার  ধুলাস্বরের নয়াকাটা গ্রামের একটি মাছের ঘের নিয়ে কুয়াকাটার হারুন মৃধার দীর্ঘদিন ধরে বিরোধ ছিলো। এঘটনায় প্রায় একমাস আগে আনোয়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে আজ বৃহস্পতিবার বিকালে কুয়াকাটায় সালিশ মিমাংসার কথা ছিলো। কিন্তু আনোয়ার কুয়াকাটা এলাকায় পৌছানোর সঙ্গে সঙ্গে হারুন মৃধার নেতৃত্ব ১০ থেকে ১৫ জন তার উপর অতর্কিত হামলা চালায়।
এ সন্ত্রাসী হামলার ঘটনায় কলাপাড়া উপজেলা আইনজীবী সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মুলক বিচার দাবী করেন।
এ বিষয়ে  মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, বিষয়টি জেনেছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি।  লিখিত অভিযোগ পেলে আইনানুযায়ী  ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/