• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

বাউফলে ডাকাতির সময় দু’জনকে গণধোলাই, একজনের মৃত্যু

হারুন অর রশিদ, বাউফল প্রতিনিধি / ৪০৭ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

পটুয়াখালীর বাউফলে ডাকাতির সময় দু’ডাকাত সদস্যকে আটক করে গণধোলাই দিয়েছেন গ্রামবাসী। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উজ্জল একই উপজেলার কনকদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। ডাকাত দলের আরেক সদস্য রাজিবের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিধখালী এলাকায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৮/১০ জনের মুখোশধারী স্বশস্ত্র একদল ডাকাত প্রথমে ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী জলিল জোমাদ্দারের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে। এরপর ডাকাত দল নগদ টাকা ও  স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নেয়। ওই ঘরে ডাকাতি শেষে ডাকাত দল একই এলাকার সেনা সদস্য সোহাগ হাওলাদারের জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে ডাকাত দলকে ঘেরাও করে। একপর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে অধিকাংশ ডাকাত দল পালিয়ে যায়। তখন গ্রামবাসী ধাওয়া করে দুই ডাকাত সদস্যকে আটক করে গণধোলাই দেয়। তবে ডাকাত দলের অন্যান্য সদস্যরা লুট করা মালামাল নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
ওই এলাকার বিএনপি নেতা রুস্তুম আলী ফরাজী বলেন, আটক দুই ডাকাত সদস্য একজন রাজিব ও অপরজন মতিন নামে পরিচয় দিয়েছে। পুলিশকে অবহিত করা হয়েছে।
বাউফল থানার ওসি আক্তারুজ্জামান সরকার বলেন, ডাকাতির অভিযোগে আটক দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/