• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

সাগরে জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির ৪ টিয়া মাছ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ১৭১ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আবু সালেক (৪০) নামের এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ৪ টি টিয়া মাছ বা প্যারট মাছ। বৃহস্পতিবার দুপুরের দিকে এ মাছগুলো আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রে নিয়ে আসা হয়।এরআগে গতকাল কুয়াকাটা সংলগ্ন  বঙ্গোপসাগরের পায়রা বন্দরের শেষ বয়া এলাকায় এ মাছগুলো ওই জেলের জালে ধরা পড়ে।
গতকাল বুধবার রাতে তিনি চট্রগ্রামের বাঁশখালি থেকে আল্লাহর দোয়া-৪ নামের একটি ট্রলার নিয়ে ১৭ জেলেসহ সাগরে মাছ শিকারের উদ্দেশ্যে গিয়েছিলেন। ৪ টি মাছের ওজন ৫ কেজি। মাছগুলো নিয়ে আসার পর এক নজর দেখতে ওই আড়তে ভীড় করে উৎসুক জনতা। পরে বড় পোয়া মাছের সঙ্গে নিলামের মাধ্যমে ৫ শ’ টাকা কেজি দরে এ মাছগুলো ক্রয় করেন আব্দুল্লাহ নামের এক পাইকারী মাছ ব্যবসায়ী।
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা অপু সাহা বলেন, স্থানীয়ভাবে মাছ গুলোকে টিয়া বলা হলেও এর বৈজ্ঞানিক নাম স্কারাস জুফার। মাছগুলো সচরাচার বাংলাদেশে দেখা যায় না। এসব মাছ ওমানের মধ্য থেকে দক্ষিণ উপকূলীয় জলসীমায় পাওয়া যায় এবং ১৯৯৫ সালে মাছটি শনাক্ত করা হয়েছিল ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/