• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

পায়রা বন্দর থেকে ২৪৫ কিলোমিটার দক্ষিনপশ্চিমে নিম্নচাপ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ১৭৫ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় নিম্নচাপে পরিনত হয়েছে। এটি আজ বৃহস্পতিবার সকাল ছয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ২৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ বিক্ষুব্ধ হয়ে উঠেছে।
বড় বড় ঢেউ তীড়ে পড়ছে।
গতকাল বুধবার সন্ধ্যা থেকে উপকূলীয় এলাকায় মাঝারী  বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের চাপ অনেকটা বৃদ্ধি পয়েছে। জোয়ারে নদ-নদীর পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছেন নিম্নাঞ্চল। টানা বৃষ্টিতে জলাবদ্ধতার পাশাপাশি পানি বন্ধি হয়ে পড়েছে শত শত পরিবার। নিম্নচাপটি আরো ঘনীভূত হতে পারে এবং উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া আকারে বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা নিরাপদ আশ্রয়ে অবস্খান করতে বলা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আপুসাহা বলেন,সমুদ্রে মাছধরা নিষেধাজ্ঞা থাকায় মাছধরা ট্রলার সমুদ্রে নেই। নদীর মোহনায় দুএকটা থেকে থাকলেও তাদেরকেও নিরাপদে আশ্রয় নেয়ার জন্য বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/