• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

কলাপাড়ায় খালে অবৈধ স্থাপনা নির্মাণ: একজনকে অর্থদণ্ড

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ১৭৩ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৮ মে, ২০২৫

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকায় প্রবাহমান খালে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে মো মিলন হোসেন (৪১) কে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারায় ৫০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) বিকেল ৩ টায় কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তি রহমতপুর এলাকায় সরকারি খালের উপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছিলেন। প্রশাসনের পক্ষ থেকে পূর্বে তাকে স্থাপনা অপসারণের জন্য নোটিশ দেওয়া হলেও তিনি তা অমান্য করেন। পরে জেলা প্রশাসনের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসীন সাদেক বলেন, অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড, অর্থদণ্ড সাথে সাথে পরিশোধ করেছে বিধায় কারাদণ্ড কার্যকর হয়নি। তিনি বলেন, সরকারি খাল ও জলাশয় রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/