• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
দ্রব্যমূল্যের দাম কমায় সরকারের ওপর সন্তুষ্ট জনগণ -রহমাতুল্লাহ নিয়ামতি ইউনিয়নে চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার নতুন সরকারের দৃশ্যমান সাফল্যে বিরোধী মহল বিচলিত: রহমাতুল্লাহ ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের সম্মানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইফতার বা‌কেরগঞ্জের ইউপি চেয়ারম্যানের ওপর হামলা ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার হানিট্রাপ ও চাঁদাবাজির অভিযোগে বরিশালে নারীসহ গ্রেপ্তার ২ সংস্কার বাস্তবায়ন না করার নানা ফন্দি আঁটছে সরকার : নাহিদ তরমুজ আবাদে রেকর্ড করেছে দক্ষিণাঞ্চল

নলছিটিতে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছে লাভ ফর ফ্রেন্ডস।

প্রতিনিধি / ৩২৫ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

পারভেজ,বরিশাল প্রতিনিধি।
বরিশালের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডসের উদ্দ্যেগে নলছিটিতে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন সম্পন্ন।

দ্রব্য মূল্যের উর্ধগতির বাজারে মানুষের যখন নাভিশ্বাস ঠিক তখনি মানবতার কল্যানে নিবেদিত সংগঠন লাভ ফর ফ্রেন্ডস এগিয়ে আসলো। ২রা এপ্রিল মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় নলছিটি উপজেলার সারদল গ্রামে তালুকদার বাড়ির সম্মুখে সংগঠনের পক্ষ থেকে এই উপহার দেয়া হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার বলেন ২০১৭ সাল থেকে ধারাবাহিকভাবে এই আয়োজন করা হয়,তারই প্রেক্ষীতে এই বছরের রমজানে সামান্য হলেও এসব মানুষের পাশে থাকতে পেরেছি।সকলের সম্মিলিত সহযোগিতায় এই কার্যক্রম অব্যাহত রয়েছে।ইনশাআল্লাহ ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত এবং অসহায় মানুষের পাশে থাকবে লাভ ফর ফ্রেন্ডস। উল্লেখ্য ২৫ শে মার্চ বরিশালে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অসহায় দুঃস্থদের হাতে ইফতার সামগ্রী তুলে দেয় সংগঠনের সদস্য বৃন্দরা। এসময় উপস্থিত ছিল মোঃ মেশকাতুর রহমান শান্ত,পনির তালুকদার। ইফতার সামগ্রীর প্রতিটি বস্তায় চাল,ডাল,আলু,পিয়াজ,
চিড়া,চিনি,ছোলা,মুড়ি,ট্যাং,তেল,লবনসহ অন্যান্য খাদ্য সামগ্রী দেয়া হয়। কর্মহীন ও অসহায় এই পরিবারগুলো ইফতার সামগ্রী উপহার পেয়ে লাভ ফর ফ্রেন্ডস সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/