• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

ঝালকাঠিতে বাস খাদে উল্টে সুপারভাইজার নিহত, আহত ৫

ঝালকাঠি প্রতিনিধি / ৫৩১ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২৬

ঝালকাঠির নলছিটিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন। তবে বাসের অন্যান্য যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন (৪০) নলছিটি উপজেলার ভৈরবপাশা এলাকার বাসিন্দা। তিনি নাহিদ সুপার পরিবহনের বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন জানান, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে বরিশালগামী নাহিদ সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে।
দুর্ঘটনার সময় বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন সুপারভাইজার মনির হোসেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পাঁচজন যাত্রী আহত হন। তবে বাসের অন্যান্য যাত্রীরা জানালার কাঁচ ভেঙে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/