• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ বরিশালের বাবুগঞ্জে এবার নারী ভুয়া চিকিৎসকের সন্ধান, দেড় লাখ টাকা জরিমানা নদীতে জীবন, মৃত্যুর পর কবরও জুটত না মান্তাদের,এবার হচ্ছে কবরস্থান বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক দুই যুগেও বরিশাল নগরীতে গড়ে ওঠেনি পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা বরিশালে মোটরসাইকেল চাঁপায় আইনজীবী নিহত অভিযানের শেষ মূহুর্তে গুলিবিদ্ধ হয়ে বরিশালে জেলের মৃত্যু পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আওয়ামী লীগ নেতার বাড়িতে লহ্মী পূজার দাওয়াতে এসে ৭ জন আটক সন্তানদের প্রতিষ্ঠিত করেও শেষজীবনে একা, ভাড়া বাসায় মিলল মায়ের পঁচন ধরা মরদেহ

বরিশালের বাবুগঞ্জে এবার নারী ভুয়া চিকিৎসকের সন্ধান, দেড় লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার / ৩৬ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

মাত্র ১২ দিনের ব্যবধানে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এবার নারী ভুয়া চিকিৎসকের সন্ধান পাওয়া গেছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের পৃথক দুটি অভিযানে নারী ভুয়া চিকিৎসক ও একটি ডায়াগনস্টিক সেন্টারের মালিককে সর্বমোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজারে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আসমা উল হুসনা। অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় এ অর্থদন্ড করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, এনএসআই সদস্যরা ছদ্মবেশে রোগী সেজে মাধবপাশা বাজারে তাসলিমা আক্তার আন্নি নামের এক নারীর চেম্বারে চিকিৎসাসেবা গ্রহণ করেন। অভিযোগ রয়েছে, কথিত ওই নারী চিকিৎসক দীর্ঘদিন থেকে এমবিবিএস বা বিডিএস সনদ ছাড়াই মা ও শিশুবিষয়ক রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। এছাড়া তার নিজস্ব ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে আসছিলেন। এসব অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরে একই বাজারের পল্লবী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটিতে প্রয়োজনীয় সনদ ও প্যাথলজিস্ট ছাড়াই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও রিপোর্ট প্রদান এবং পরীক্ষাগারের পরিবেশ যথাযথ না থাকার অভিযোগে ম্যানেজার মো. সাব্বির সরদারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সূত্রমতে, এনএসআই সদস্যরা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির কার্যক্রম গোপনে পর্যবেক্ষণ করার পর উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে অভিযান পরিচালনা করেন। অভিযানে এনএসআই সদস্য, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বিমানবন্দর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এরপূর্বে ল্যাপটপ ও বিশেষ ডিভাইস ব্যবহার করে রোগ নির্ণয়ের দাবি, ব্যবস্থাপত্রে চিকিৎসক পরিচয় এবং ভুয়া সনদ দেখিয়ে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে গত ১৮ অক্টোবর রাত আটটার দিকে বাবুগঞ্জ উপজেলার কলেজ গেট এলাকার একটি ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আসমা উল হুসনার নেতৃত্বে ওই অভিযানে কথিত ভুয়া চিকিৎসক আলীমুল ইসলামকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/