• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
বরিশালের বাবুগঞ্জে এবার নারী ভুয়া চিকিৎসকের সন্ধান, দেড় লাখ টাকা জরিমানা নদীতে জীবন, মৃত্যুর পর কবরও জুটত না মান্তাদের,এবার হচ্ছে কবরস্থান বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক দুই যুগেও বরিশাল নগরীতে গড়ে ওঠেনি পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা বরিশালে মোটরসাইকেল চাঁপায় আইনজীবী নিহত অভিযানের শেষ মূহুর্তে গুলিবিদ্ধ হয়ে বরিশালে জেলের মৃত্যু পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আওয়ামী লীগ নেতার বাড়িতে লহ্মী পূজার দাওয়াতে এসে ৭ জন আটক সন্তানদের প্রতিষ্ঠিত করেও শেষজীবনে একা, ভাড়া বাসায় মিলল মায়ের পঁচন ধরা মরদেহ ইশরাকের পথে হেঁটে বিপাকে বরিশাল বিএনপি নেতা ফারুক!

বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক

স্টাফ রিপোর্টার / ৩৩ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে ১১ সাংবাদিককে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

প্রেসক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সভায় উপস্থিত সদস্যদের তিন-চতুর্থাংশের ‘হ্যাঁ’ সূচক ভোটের মাধ্যমে নতুন সদস্যদের চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

 

নতুন সদস্যপদ পাওয়া সাংবাদিকরা হলেন মানবকন্ঠের মোঃ ফিরোজ আলম (ফাহিম ফিরোজ), চ্যানেল ওয়ানের আরিফ হোসাইন, জাগো নিউজের শাওন খান, মোহনা টিভির মোঃ শামীম হোসেন শেখ, ভোরের কাগজের মোঃ কামরুজ্জামান (এম.কে রানা), যায়যায়দিনের আরিফুর রহমান খান, বাংলাদেশ টুডের মোঃ জিহাদ রানা, স্টার নিউজের মেহেদী হাসান, চ্যানেল আইয়ের সাঈদ পান্থ, দৈনিক বিপ্লবী বাংলাদেশের নুরুল হাসান স্বাক্ষর ও আমাদের সময়ের মোঃ আল মামুন। (তালিকাটি জ্যেষ্ঠতার ক্রমানুসারে সাজানো হয়নি)।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নবমনোনীত সদস্যদের দ্রুত প্রেসক্লাবের অফিস ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করে সদস্য ফরম সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে। ফরম পূরণ করে জমা দেওয়ার মাধ্যমে তাঁদের নাম আনুষ্ঠানিকভাবে সদস্য তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেন যৌথভাবে স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্যপদ পাওয়া ১১ সাংবাদিককে অভিনন্দন জানিয়েছেন অনলাইন সংবাদমাধ্যম বরিশাল দর্পণের সম্পাদক সঞ্চয় গুহ্, মাহিমুল হাসান এমদাদ সহ বরিশাল দর্পণ পরিবার। তাঁদের পেশাগত জীবনের সাফল্য ও সাংবাদিকতা ক্ষেত্রে আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/