• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম.মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ৭ শিক্ষার্থীকে কোরআনের সবক প্রদান দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগরের মিডিয়া সেলে সম্পাদক রোহান, সহ-সম্পাদক তাহসিন ও রিদয় জলের বুকে লাল শাপলার স্বর্গরাজ্য বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। বিএম কলেজে নবীনবরণ অনুষ্ঠান: জরাজীর্ণ হোস্টেল ও বাস সংকট নিরসনে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের আশ্বাস দীর্ঘ অপেক্ষার অবসান: বিএম কলেজে পুনরায় সক্রিয় হচ্ছে ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব’ বিএম কলেজের ডিগ্রি হলের সহকারী হোস্টেল সুপার(তত্ত্বাবধায়ক) মো: এনামুল হক। বরিশাল কোতয়ালী মডেল থানা ছাত্রশক্তির আহ্বায়ক এম.কে. জুনায়েদ, সদস্য সচিব আরাফাত ইসলাম তাসফিম

দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ১৯ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালের দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরি মামলায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম আব্দুল হালিম আকন (৩৬)। তিনি ফুলতলা এলাকার বাসিন্দা। তার পিতার নাম সোবহান আকন এবং মাতার নাম রিজিয়া বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার ঘটনায় তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ার পর অভিযান চালিয়ে গতকাল রাত সাড়ে ১০টার দিকে আব্দুল হালিম আকনকে গ্রেফতার করা হয়।
বিমানবন্দর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী গোলাম সারোয়ার জানান, দুর্গাসাগরের চাঞ্চল্যকর হরিণ চুরি মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
পুলিশ জানায়, মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনায় জড়িত অন্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করছে পুলিশ।
এদিকে দুর্গাসাগরের হরিণ চুরি ঘটনায় একের পর এক আসামি গ্রেফতারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/