• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
জলের বুকে লাল শাপলার স্বর্গরাজ্য বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। বিএম কলেজে নবীনবরণ অনুষ্ঠান: জরাজীর্ণ হোস্টেল ও বাস সংকট নিরসনে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের আশ্বাস দীর্ঘ অপেক্ষার অবসান: বিএম কলেজে পুনরায় সক্রিয় হচ্ছে ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব’ বিএম কলেজের ডিগ্রি হলের সহকারী হোস্টেল সুপার(তত্ত্বাবধায়ক) মো: এনামুল হক। বরিশাল কোতয়ালী মডেল থানা ছাত্রশক্তির আহ্বায়ক এম.কে. জুনায়েদ, সদস্য সচিব আরাফাত ইসলাম তাসফিম বিএম কলেজের উপাধ্যক্ষ হিসাবে নিয়োগ পাওয়া আবুল কালাম আজাদের পদায়ন আদেশ বাতিল। জাতীয় ছাত্রশক্তি বরিশাল কোতয়ালী মডেল শাখার আংশিক কমিটি অনুমোদন সাংবাদিক এম.মিরাজ হোসাইনের স্মরণে বরিশাল প্রেস ক্লাবে আলোচনা ও দোয়া সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন।

আবির সিকদার, বিএম কলেজ প্রতিনিধি / ৪৫ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ রোভার স্কাউট গ্রুপের নতুন সদস্য (নবীন)-দের বরণ করে নেওয়া হয়েছে। ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) কলেজের রোভার ডেনে এ নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি প্রফেসর ড. শেখ মোঃ তাজুল ইসলাম। এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সংঙ্গীতা সরকার এবং প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক নাজমাতুস সাকিবা।

জনাব মোস্তাফিজুর রহমান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ​”স্কাউটিং আমাদের ডিসিপ্লিন ও জীবনের সঠিক হিসাব-নিকাশ শেখায়। জীবনের প্রতিটি পদক্ষেপে নিয়মানুবর্তিতা বজায় রেখে রোভার স্কাউটিংয়ের মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

সরকারি ব্রজমোহন কলেজ রোভার স্কাউট গ্রুপে বর্তমানে ৬টি রোভার ও ২টি গার্ল ইন রোভারসহ মোট ৮টি ইউনিট সক্রিয় রয়েছে, যেখানে ১৩ জন শিক্ষক আরএসএল ও সহকারী আরএসএল হিসেবে দায়িত্ব পালন করছেন।

জনাব জহিরুল ইসলাম​ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে বলেন, “ইতিহাস সাক্ষী, স্কাউটরা সবসময় দেশের যেকোনো সংকটে ও মানবিক সেবায় সবার আগে এগিয়ে এসেছে। রোভার স্কাউটের এই গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও ইতিহাসকে তোমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।”

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি ব্রজমোহন কলেজ রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মনোজ হালদার পিএইচ.ডি (উডব্যাজার, সহযোগী অধ্যাপক)। তিনি নতুন রোভারদের সার্বিক মানোন্নয়ন ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে রাখার লক্ষ্যে বিশেষ ‘ক্রু-মিটিং’ আয়োজনের ঘোষণা দেন।

​বক্তব্যে জনাব মনোজ হালদার বলেন,​”রোভার স্কাউট প্রোগ্রামের পাশাপাশি এখন থেকে শিক্ষার্থীদের ইংলিশ ও আইসিটি স্কিল বৃদ্ধির বিশেষ ক্লাস নেওয়া হবে। তাছাড়া সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, গণিত দক্ষতা ও অন্যান্য বিষয়াবলী অন্তর্ভুক্ত থাকবে যাতে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের রোভারগণ সর্বাগ্রে থাকে।”

পূর্ব-​ঘোষণা অনুযায়ী, সেপ্টেম্বর মাসের প্রথম বৃহস্পতিবার থেকেই এই বিশেষ ‘ক্রু-মিটিং’ শুরু হতে যাচ্ছে। যেখানে সম্পাদক স্বয়ং এবং অন্যান্য আরএসএল (RSL)-রা পর্যায়ক্রমে বিভিন্ন বিষয়ের ওপর ক্লাস পরিচালনা করবেন, যাতে শিক্ষার্থীরা দক্ষ জনশক্তিতে পরিণত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/