সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি ও বৈশ্বিক প্রতিযোগিতায় গড়ে তোলার লক্ষ্যে পুনরায় শুরু হতে যাচ্ছে ‘বিএম কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব’-এর সার্বিক কার্যক্রম। কলেজ অধ্যক্ষ ক্লাবের সকল কার্যক্রম নিয়মিত পরিচালনা করার আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন।
ইংরেজি বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মহিউদ্দিন চৌধুরীর প্রত্যক্ষ দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ল্যাঙ্গুয়েজ ক্লাবের নিয়মিত সেশন, প্রেজেন্টেশন, ওয়ার্কশপ ও বিতর্ক কার্যক্রম পরিচালিত হবে।
অধ্যাপক মো. মহিউদ্দিন চৌধুরীর বলেন,”বিশ্বায়নের এই যুগে যেকোনো ক্ষেত্রে নিজেদের সেরা প্রমাণ করতে ইংরেজি ভাষায় দখলের বিকল্প নেই। বিএম কলেজের শিক্ষার্থীরা যেন শুধু প্রাতিষ্ঠানিক সনদ অর্জন নয়, বরং বাস্তব কর্মক্ষেত্রে এবং বিশ্বমঞ্চে নিজেদের দক্ষতার পরিচয় দিতে পারে সেই লক্ষ্যেই আমাদের এই ল্যাঙ্গুয়েজ ক্লাবের যাত্রা। এখানে নিয়মিত স্পোকেন ক্লাস, প্রেজেন্টেশন ও ওয়ার্কশপের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জড়তা কাটিয়ে উঠতে সাহায্য করব। আমি সাধারণ শিক্ষার্থীদের বলব, তোমরা এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের আরও সমৃদ্ধ করে তোলো।”
দীর্ঘদিন স্থগিত থাকার পর ক্লাবের নতুন সদস্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। শীগ্রই আনুষ্ঠানিকভাবে নতুন সদস্য ভর্তি ও ফরম বিতরণ কার্যক্রম শুরু হবে।ইংরেজি ভাষায় বাকপটুতা অর্জন, প্রেজেন্টেশন স্কিল বাড়ানো এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধির এই সুযোগ গ্রহণ করতে বিএম কলেজের সকল বিভাগের সাধারণ শিক্ষার্থীদের ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্য হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো: তাজুল ইসলাম বলেন,”ঐতিহ্যবাহী ব্রজমোহন(বিএম) কলেজ সবসময়ই মানসম্মত শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে অগ্রগামী। ইংরেজি ল্যাঙ্গুয়েজ ক্লাবের কার্যক্রম পুনরায় শুরু হওয়া আমাদের শিক্ষার্থীদের ক্যারিয়ার ও ব্যক্তিত্ব বিকাশে একটি বড় পদক্ষেপ। বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ইংরেজি ও যোগাযোগ দক্ষতা সবচেয়ে বড় হাতিয়ার। আমি আশা করি, এই ক্লাবের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা তাদের মেধা ও আত্মবিশ্বাসকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। কলেজ প্রশাসন থেকে ক্লাবের সব ইতিবাচক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”
https://slotbet.online/