সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মহাত্মা অশ্বিনী কুমার হল যা ‘ডিগ্রি হল’ নামে পরিচিত তার নতুন হল সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো: এনামুল হক (৩৩তম বিসিএস)।
দায়িত্ব হস্তান্তর ও যোগদান পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: মাহমুদুল ইসলাম।
এছাড়া দায়িত্ব গ্রহণকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন:
এস. এম আসাদুজ্জামান –হোস্টেল তত্ত্বাবধায়ক
মো: আবু ইসলাম — সহকারী তত্ত্বাবধায়ক ও সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ
মোঃ নাজমুল হক —সহকারী তত্ত্বাবধায়ক ও প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ
নবনিযুক্ত হল সুপার মো: এনামুল হক হলের শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিতকরণ, পড়াশোনার সুশৃঙ্খল পরিবেশ তৈরি এবং হলের সার্বিক শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা নতুন হল সুপারকে আন্তরিক অভ্যর্থনা জানান এবং তাঁর সফল মেয়াদের প্রত্যাশা ব্যক্ত করেন।
https://slotbet.online/