• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা

ভালোবাসা নেমে এসেছে পুরো বরিশাল জুড়ে

স্টাফ রিপোর্টার / ২০৪ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

ভালোবাসা নেমে এসেছে পুরো বরিশাল জুড়ে। তাইতো পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রিয় মানুষটির গুরুত্ব বোঝাতে ফুলের দোকান গুলোতে ‍ছিল তরুন থেকে বৃদ্ধ নানা বয়সী মানুষদের ভিড়। দিবসটিকে কেন্দ্র করে সবচেয়ে বেশি চাহিদা গোলাপ ফুলের।

এদিকে বরিশালের বিভিন্ন ফুলের দোকান ঘুরে দেখা যায়, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বেড়েছে গোলাপ সহ বিভিন্ন ফুলের কেনাবেচা। গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, গ্লাডিওলাস, জারবেরা, রথস্টিক, জিপসি, গ্যালেনডোলা, চন্দ্রমল্লিকা, বোথাম, সূর্যমূখী ফুলের চাহিদা বেশি। ভালো মানের গোলাপ ফুল এখন ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া রজনীগন্ধার স্টিক মানভেদে ৫০ টাকা, প্রতিটি গাঁদার মালা ১২০ টাকা, জারবেরা ফুল ৫০ টাকা, অর্কিড স্টিক ৮০ টাকা, সূর্যমুখী ফুল প্রতিটি ২০০ টাকা করে বিক্রি হচ্ছে।

ভালোবাসা দিবসে স্ত্রী রাজিয়াকে ফুল কিনে দিতে দোকানে এসেছেন ইফতেখার। তার সাথে কথা হলে তিনি বলেন, আগে যখন প্রেম করতাম তখনও ফুল কিনে দিয়েছি। আর এখন তো স্ত্রী। এখনও কিনে দেই। আমাদের মৃত্যুর আগ পর্যন্ত ১৪ ফেব্রুয়ারী এমন করে পালন করতে চাই।

সাফিন নামে আরেক ক্রেতা জানান, ভালোবাসা শুধু যে প্রমিক প্রেমিকা তা নয়, ভালোবাসা মা-বাবাসহ পরিবারের সকলের জন্য। মায়ের জন্য ফুল কিনতে এসছি। বাসায় গিয়ে মাকে ফুল দিব।

এদিকে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে দম ফেলার ফুসরত নেই দোকানীদের।

গাজী ফুল ঘরের ব্যবসায়ী মুজাহার গাজী বলেন, এবছরের শুরু থেকেই বিভিন্ন দিবসে ফুল বেচা কেনা বেড়েছে। বসন্ত আর ভালোবাসা দিবসে নানান ফুল সরবরাহ করা হয়েছে। তবে দাম আগের তুলনায় বেশি হলেও বেচা কেনা ভালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/