• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

বরিশালে চামড়ার গোডাউনে অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার / ১৬ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

 

ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী উপজেলার টরকী বাসষ্টান্ডের একটি চামড়ার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
খবরপেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছেন।
শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে টরকী বাসষ্ট্যান্ড সংলগ্ন শওকত সওদাগারের গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মিজানুর রহমান জানিয়েছেন, অগ্নিকান্ডের খবরপেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সদস্যরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই একটি মোটরসাইকেলসহ বেশকিছু চামড়া পুড়ে যায়।
এতে ওই ব্যবসায়ীর প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কি কারনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/