• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

সংস্কার, বিচার ও নির্বাচনের লক্ষ্যে অন্তবর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন থাকবে : পীর সাহেব চরমোনাই

দর্পন ডেস্ক / ২২৫ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের চরিত্র বুঝতে হবে। এটা কেবলই নির্বাচন আয়োজনের লক্ষে গঠিত কোন অন্তবর্তী সরকার না। বরং অজস্র মানুষের রক্ত ও জীবনের বিনিময়ে স্বৈরাচার ও ফ্যাসিবাদ উৎখাতের পরে মু্ক্তিকামী জনতার সরকার। নির্বাচন আয়োজন করা এই সরকারের দায়িত্ব তবে তারও আগে প্রয়োজনীয় ও মৌলিক সংস্কার, ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করা এই সরকারের দায়িত্ব। এই দায়িত্ব থেকে পিছিয়ে আসার কোন সুযোগ নাই। আজ ২৫ মে রবিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনুসের সাথে সাক্ষাত করেন। এসময় ড. মুহাম্মাদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে এই মৌলিক কাজ সম্পন্ন করতে দৃঢ়ভাবে সমর্থন করে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকার প্রধানকে কয়েকটি বিষয়ে পরামর্শ দিয়েছেন।
১. প্রয়োজনীয় ও মৌলিক সংস্কার শেষ করেই নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমার ওপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আস্থা রাখে।
২. ফ্যাসিবাদী শক্তি যারা ইতিহাসের নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে, দ্রুততার সাথে তাদের বিচার দৃশ্যমান করতে হবে।
৩. স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে করতে হবে। কারণ, তাতেই সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরি হবে।
৪. বিতর্ক তৈরি করে এবং স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সতর্কতা ও আলাপ আলোচনা করে নিলে অহেতুক ভুল বোঝাবোঝি থেকে রক্ষা পাওয়া যাবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বৈঠক পরবর্তী বিফ্রিংয়ে বলেছেন, অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে আলাপ-আলোচনা হয়েছে। তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তীতে আপনাকে দায়িত্ব দেয়া হয়েছে। এখন জয়-পরাজয় একসাথে হবে। রণে ভঙ্গ দেয়ার কোন সুযোগ নাই। ইনশাআল্লাহ আমরা সকলে মিলে এমটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/