• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বরিশাল মহানগর জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত : ওয়ার্ল্ড স্কার্ফ ডে: বরিশালে রোভারদের পরিচ্ছন্নতা অভিযান চিকিৎসাধীন সাংবাদিক এম. মিরাজের খোঁজ নিলেন রহমাতুল্লাহ গনমাধ‍্যম কমিশন গঠনে কাজ করছে সরকার–তথ্যমন্ত্রী। ‎ ধর্ম, বর্ণ বিবেচনায় কোন চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না : তথ্যমন্ত্রী ধর্ষণ মামলায় বরিশাল ছাত্র ইউনিয়ন সভাপতি গ্রেফতার! বিএম কলেজের ডিগ্রি হলে অল্পের জন্য রক্ষা শিক্ষার্থী বরিশালে কলেজ ছাত্রীকে হেনস্তা ও অপহরণ চেষ্টা  ৩০ জুলাই ২০২৪: রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান, প্রতিবাদের লাল রঙে ছেয়ে যায় ফেসবুক হবিগঞ্জে হা’মলা ও বাঁধার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ মিছিল

চিকিৎসাধীন সাংবাদিক এম. মিরাজের খোঁজ নিলেন রহমাতুল্লাহ

স্টাফ রিপোর্টার / ১৫ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১ আগস্ট, ২০২৬

দৈনিক বণিক বার্তা-এর বরিশাল প্রতিনিধি এম. মিরাজ হোসাইন ব্রেইন টিউমারের সফল অস্ত্রোপচারের পর রাজধানীর ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ তাঁর শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে এম. মিরাজ হোসাইনের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে অবগত হন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সাহস ও সমবেদনা জানান। পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, একজন তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক হিসেবে এম. মিরাজ হোসাইনের দ্রুত সুস্থ হয়ে কর্মস্থলে ফিরে আসা সবার প্রত্যাশা। তিনি মহান আল্লাহর কাছে তাঁর আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
এদিকে এম. মিরাজ হোসাইনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর বরিশালের সাংবাদিক সমাজ, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর জন্য দোয়া ও শুভকামনা জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/